এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হিমাচল প্রদেশের অটল টানেলের উত্তর প্রান্তে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। গুরুতর জখম হয়েছে আরও তিনজন। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকেই।   

সূত্রের খবর, মৃতের নাম কৈলাশ(৩৪)। তিনি রাজস্থানের সিকার জেলার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের লাখিমপুরের আদিত্য এবং রাজস্থানের সিকারের বাসিন্দা রাজেন্দ্র ও সিদ্ধার্থ। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সিদ্ধার্থ। জানা গিয়েছে, ঘটনার দিন চার পর্যটক স্করপিও গাড়িতে করে মানালি থেকে লাহুলের দিকে যাচ্ছিলেন। অটল টানেল পার হওয়ার পর উত্তর প্রান্তের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। তদন্তকারীদের দাবি, একটি বাঁক ঘোরার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এরপর গাড়িটি রাস্তা ছেড়ে চন্দ্রা নদীর দিকের ঢালে ছিটকে গিয়ে নির্মীয়মাণ একটি সেতুর কাঠামোয় সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে নির্মাণস্থলে থাকা একাধিক লোহার রড গাড়ির ভেতর ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়েন চার পর্যটক।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘ চেষ্টার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কৈলাশকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সিসু থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুকেশ রাঠৌর জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছলে আইন মেনে তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হবে। এই ঘটনার পর পাহাড়ি রাস্তায় রাতের সফরে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে বর্ষার সময়ে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং অপ্রয়োজনীয় রাতের যাত্রা এড়ানোর আবেদন জানানো হয়েছে।

মাতলার চর দখলের অভিযোগ, শওকত মোল্লার ছেলে ইমরানের ক্যাফেতে চলল বুলডোজার

ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

বিকেলের পর বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

বসনিয়াকে হারিয়ে ইতিহাস, ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলোয় আমেরিকা

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট