পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী, নদিয়ায় গ্রেফতার তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ায় পুলিশের জালে ধরা পড়লেন এক বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ। ধৃতের নাম প্রিয়াঙ্কা বিশ্বাস (২১)। তাঁর বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাজের সন্ধানেই তিনি অবৈধভাবে এ দেশে এসেছিলেন। তবে শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই তিনি ভারতে এসেছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে খবর পাওয়ার পরই অভিযান শুরু করে হাঁসখালি থানার পুলিশ। নির্দিষ্ট জায়গায় তল্লাশি চালিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসকে আটক করা হয়। পরে নথিপত্র যাচাই করে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, কীভাবে সীমান্ত পেরিয়ে তিনি ভারতে ঢুকলেন, কারা তাকে সাহায্য করেছে এবং এ রাজ্যে এসে কোথায় কোথায় ছিলেন, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। কোনও দালালচক্র বা আন্তঃসীমান্ত অনুপ্রবেশকারী নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশের মতে, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে, যা সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের নেপথ্যের চক্রকে চিহ্নিত করতে সাহায্য করবে।

আরও পড়ুনঃ বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর নদিয়া জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

কেতনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে লুল্লা নগরের পাহাড়ে মহড়া দিয়েছিলেন সিয়া-চেতন

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতি যা..’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’