কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা সুপারস্টার জোসেফ বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘জননয়গন’।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা সুপারস্টার জোসেফ বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘জননয়গন’। সূত্রের খবর, ছবির কয়েকটি দৃশ্যে কাঁচি চালানোর শর্তে বিজয়ের ছবিকে ‘এ’ শংসাপত্র দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। ছবির কী কী দৃশ্য কাটা হচ্ছে, সেটা আগামী সোমবার সিবিএফসি ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানা গিয়েছে। তাহলে ছবি কবে মুক্তি পাচ্ছে? সূত্রের খবর, ২৪ জুলাই কিংবা ৩১ জুলাই ছবির মুক্তি দেওয়ার কথা ভাবছে প্রযোজনা সংস্থা। আবার কিছু কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এখনও সেন্সর সার্টিফিকেট পায়নি এই ছবি।

গত ৯ জানুয়ারি বিজয়ের ‘জন নয়গান’-এর মুক্তির কথা ছিল। কিন্তু শংসাপত্র দেওয়া নিয়ে সিবিএফসি কর্মকর্তাদের সঙ্গে ছবির প্রযোজনা সংস্থার ঝামেলা হয়। যা আদালত পর্যন্ত গড়ায়। সিবিএফসি দাবি করে, ছবিতে এমন কিছু রয়েছে, যা মুক্তি পেলে দেশজুড়ে রাজনীতিতে খারাপ প্রভাব পড়তে পারে। জানা যায়, গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির প্রাথমিকভাবে সেন্সর পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। পরীক্ষক কমিটি ছবির কিছু কাটছাঁটের পরামর্শ দিয়েছিল, যা মেনেও নিয়েছিলেন নির্মাতারা। এরপরে, ৯ জানুয়ারি ছবিটির মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু CBFC-এর পরীক্ষক কমিটির একজন সদস্য ছবিটির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে CBFC চেয়ারপার্সন প্রসূন যোশীকে চিঠি পাঠায়। এরপরেই ঝামেলার সূত্রপাত।

সিবিএফসি প্রধান বিষয়টি নতুন করে পর্যালোচনার জন্য পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠিয়ে দেন। তার মধ্যেই ‘জননয়গন’ পরিচালক ছবিটির শংসাপত্রের দাবিতে CBFC-এর বিরোধিতা করে মাদ্রাজ হাইকোর্টে পৌঁছন। পরে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মুক্তির সময়সূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরেও সেন্সরের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন তাঁরা। অবশেষে আদালতের নির্দেশে CBFC বিষয়টি পুনরায় পুনর্বিবেচনা করে। এবং চলচ্চিত্রটি মুক্তির ছাড়পত্র দেয়। আগামী সপ্তাহের মধ্যে শংসাপত্র হাতে পাওয়ার পরেই ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করবে নির্মাতারা। চলচ্চিত্রটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে কারণ এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়, এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বহুল প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র হয়ে উঠেছে। এতে আরও অভিনয় করছেন, পূজা হেগড়ে, ববি দেওল এবং মমিতা বৈজু।

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

মিলল না সেন্সর বোর্ডের শংসাপত্র, আবারও পিছিয়ে গেল সলমানের ‘মাতৃভূমি’র মুক্তি

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

‘রাম-সীতা, কৃষ্ণ মদ-মাংস খেতেন’, ধ্রুব রাঠির ভিডিও নিয়ে কঠোর পদক্ষেপ দিল্লি হাইকোর্টের

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা