কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের শিবির ছেড়ে অখ্যাত এনসিপিআই-তে যোগ দিয়েছেন সায়নী ঘোষ। একদা মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সায়নীর সেই সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন অনেকেই। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দলে যোগ দিয়ে দিল্লিতেই এনসিপিআই শিবিরে নাম লেখান যাদবপুরের সাংসদ। তারপর থেকে চুপচাপ ছিলেন তিনি। আজ, শনিবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় উদয় হয়েছেন সায়নী ঘোষ। সঙ্গে তিনি একটি বিশেষ পোস্টও করেছেন। এদিন ইনস্টাগ্রামে সায়নী ঘোষ নিজের একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, কপালে লাল টিপ, হাতে গোলাপ নিয়ে শাড়ি পরে রয়েছেন সায়নী। তাঁর হেয়ার স্টাইল বদলে গিয়েছে আগের চেয়ে। সেই ছবি দিয়ে সায়নী ইনস্টগ্রামে লিখেছেন, ‘আমি পরের চ্যাপ্টারের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি, কারণ সেই চ্যাপ্টারের লেখিকা আমি।’ এখানে পরের চ্যাপ্টার বলতে কীসের দিকে ইঙ্গিত করেছেন যাদবপুরের সাংসদ, সেই বিষয়ে খোলসা করেননি তিনি। অপরদিকে নিজের ছবি দিয়ে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছেন সায়নী।

আরও পডুন: মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

কিন্তু কেন কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন সায়নী? অনেকের ধারণা, তৃণমূল ছাড়ায় কমেন্টে কটাক্ষের বন্যা বইতে পারে। কেউ কেউ ‘দলবদুল’ বা ‘চোর’ বলে উল্লেখ বা লিখতে পারে। তাই নিজের অপমান ঢাকতেই কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন অভিনেত্রী-সাংসদ। এমনটাই মনে করছেন অনেকে। একদিকে দলবদলের কটাক্ষ অপরদিকে তোলাবাজির অভিযোগ এই দুই মিলিয়ে চাপে রয়েছেন সায়নী। কিছুদিন আগেই যাদবপুরের সাংসদ প্রসঙ্গে বলতে গিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম ‘মিডলম্যান’ তাপস মণ্ডল কুন্তলের প্রসঙ্গ টেনে এনেছিলেন। কুন্তল ঘোষের প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, ‘গোটা রাজ্য়ে এরকম হাজার কুন্তল পাওয়া যাবে যাঁরা অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) নামে টাকা তুলেছে। সায়নীর পিছনে অনেক খরচ করতো কুন্তল। কারণ ও তো যুব সম্পাদক, আর সায়নী তখন যুব সভানেত্রী পদে ছিল। ওকে তো ফ্ল্যাট, গাড়িও দিয়েছিল কুন্তল।’

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে জড়িত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

পাইরেটেড সিনেমা-ওয়েব সিরিজের রমরমা, ‘Telegram’-কে কড়া নোটিস কেন্দ্রের

আরও নিঃসঙ্গ মমতা! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা

দেবরাজের কালো টাকা লেনদেনে যুক্ত ছিল ‘স্পেশাল ৩০’!

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি যুবনেতা

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ম্যাঙ্গো হানি টোস্ট, রইল সহজ রেসিপি