স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। আদালত তাঁকে আগামী ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

গত ৩০ জুন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ শাকির আলিকে গ্রেফতার করে এনআইএ। সেই দিনই পুলিশের কাজে বাধা-সহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে থানায় হাজির হননি অপরূপা। এরপর তাঁর বিরুদ্ধে আরও একটি জামিন অযোগ্য ধারা যুক্ত করে পুলিশ। গত শুক্রবার তিনি শ্রীরামপুর থানায় হাজিরা দেন। দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ থানা থেকে বেরিয়ে যান তিনি। থানা থেকে বেরোনোর পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন সাংসদ। পরে টোটোয় চেপে বাড়ি ফেরেন। উপস্থিত সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি। শনিবার শ্রীরামপুর আদালতে আত্মসমর্পণ করেন অপরূপা পোদ্দার। শুনানির পর আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর ময়ূখ ভবনের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। অপরূপার আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন, ‘৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে হাজিরা দেবেন অপরূপা পোদ্দার। পুলিশ তাদের কাজ করবে, আমরা আইনের পথে লড়াই চালাব।’

আরও পড়ুনঃ বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানান, তথ্য সংগ্রহের জন্যই অপরূপা পোদ্দারকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘ঘটনার দিন কারা উপস্থিত ছিলেন, সেই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাঁকে আবারও ডাকা হতে পারে।’ আদালত থেকে জামিন পাওয়ার পরও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি অপরূপা পোদ্দার। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী! চাঞ্চল্য এলাকায়

কর্মীদের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণার অনুদান, শোকজ করল ধূপগুড়ি পুরসভা

রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ফরাসি শিবিরে, খেলছেন না তারকা মিডফিল্ডার

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী