আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধু জমকালো, সুন্দর পোশাক বা সামাজিক স্বীকৃতিই নয় এর সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব, বোঝাপড়া, ভালবাসা এবং একসঙ্গে সারাজীবন পথ চলার প্রতিশ্রুতি। তাই শুধু বয়স বা পারিবারিক চাপের কারণে নয়, মানসিকভাবে প্রস্তুত হয়েই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। নিজেকে আগে চিনুন, নিজের সক্ষমতা বুঝুন। তাহলেই ভবিষ্যতের সম্পর্ক হবে আরও সুন্দর ও স্থায়ী।

১. নিজের যত্ন নিতে না শেখা

বিয়ের পর নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যদি নিজের শারীরিক ও মানসিক যত্ন নিতে না পারেন, তাহলে ছোট সমস্যাও বড় হয়ে উঠতে পারে।

২. সংসারের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা নেই

স্বামী-স্ত্রী দুজনেরই কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব সম্পর্কে ধারণা না থাকলে সংসারে অশান্তি তৈরি হতে পারে।

৩. বিয়ের আসল উদ্দেশ্য না বোঝা

বিয়ে শুধু একসঙ্গে থাকা নয়। এটি পারস্পরিক বিশ্বাস, ভালবাসা ও সম্মানের সম্পর্ক। এই বিষয়টি না বুঝে বিয়ে করলে হতাশা তৈরি হতে পারে।

৪. সবকিছুর জন্য শুধু সঙ্গীর ওপর নির্ভর করতে চান

জীবনে মানসিক শক্তি এবং ধৈর্য খুব প্রয়োজন। নিজের ভরসা নিজে হতে না পারলে সম্পর্কেও অযথা চাপ তৈরি হয়।

৫. অন্যকে সম্মান করতে পারেন না

ভাল সম্পর্কের মূল ভিত্তি হল সম্মান। আপনি যদি অন্যদের সম্মান করতে না পারেন, তাহলে জীবনসঙ্গীকেও যথাযথ মর্যাদা দেওয়া কঠিন হবে।

৬. নিজের লক্ষ্য বা পরিচয় সম্পর্কে পরিষ্কার নন

আপনি কী চান, আপনার জীবনের লক্ষ্য কী, এসব জানা জরুরি। নিজের পরিচয় সম্পর্কে আত্মবিশ্বাস না থাকলে সম্পর্কেও নানা সমস্যা দেখা দিতে পারে।

৭. মতের অমিল হলে শান্তভাবে কথা বলতে পারেন না

সব দাম্পত্যেই মতবিরোধ হয়। কিন্তু রাগারাগি না করে আলোচনা করে সমস্যা মেটানোর অভ্যাস থাকা প্রয়োজন।

৮. সমস্যা এড়িয়ে চলেন

সমস্যা লুকিয়ে রাখলে তা আরও বড় হয়। কোনও বিষয় খারাপ লাগলে সময়মতো শান্তভাবে তা জানানো উচিত।

৯. মনে করেন বিয়ে করলেই জীবন সুখের হয়ে যাবে

বিয়ে সুখ এনে দিতে পারে, কিন্তু জীবনের সব সমস্যা দূর করে না। আগে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট হতে শিখুন।

১০. নিজের মূল্যবোধ সম্পর্কে পরিষ্কার নন

কোনটি ঠিক আর কোনটি ভুল এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার থাকা দরকার। মূল্যবোধই একটি সম্পর্ককে শক্ত ভিত্তি দেয়।

১১. নিজের অধিকার নিয়ে কথা বলতে পারেন না

সবসময় অন্যের কথায় চললে বা নিজের মত প্রকাশ করতে ভয় পেলে ভবিষ্যতে সম্পর্কে ভারসাম্য নষ্ট হতে পারে।

১২. নিজের মূল্য বুঝতে পারেন না

আত্মসম্মান খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে অনীহা দেখাতে পারে।

১৩. বাহ্যিক বিষয় দিয়েই নিজের মূল্য বিচার করেন

চাকরি, অর্থ, রূপ বা সামাজিক অবস্থান নয়, একজন মানুষের আসল পরিচয় তার চরিত্র, ব্যবহার ও কাজের মধ্যে।

১৪. সবসময় ভাবেন ‘লোকে কী বলবে’

অন্যের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজের মতো করে জীবন যাপন করা কঠিন হয়ে যায়। বিয়ের আগে নিজের আসল ব্যক্তিত্বকে গ্রহণ করতে শিখুন। বিয়ে কোনও তাড়াহুড়োর সিদ্ধান্ত নয়। এটি এমন একটি সম্পর্ক, যেখানে ভালবাসার পাশাপাশি দায়িত্ব, ধৈর্য, শ্রদ্ধা এবং বোঝাপড়াও সমান গুরুত্বপূর্ণ। তাই যদি মনে হয় এখনও নিজেকে আরও প্রস্তুত করা দরকার, তাহলে সময় নিন।

 

 

 

 

 

 

 

 

 

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?