ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু যৌন নির্যাতন সংক্রান্ত (CSAM/CSEAM) কনটেন্টের অভিযোগে এবার কড়া অবস্থান নিল কেন্দ্র। ইনস্টাগ্রামে টাকার বিনিময়ে এমন বিজ্ঞাপন প্রকাশের অভিযোগ সামনে আসতেই মেটাকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে সংস্থাকে।সরকারি সূত্রে খবর, ইন্সটাগ্রামে পেইড কিছু বিজ্ঞাপনের মাধ্যমে শিশু যৌন নির্যাতন ও শোষণমূলক (CSEAM) কনটেন্টে পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) মেটাকে আনুষ্ঠানিক নোটিস পাঠিয়েছে। উল্লেখ্য, ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুই প্ল্যাটফর্মই মেটার মালিকানাধীন।

নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে, শিশু যৌন নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট বা সেই ধরনের কনটেন্টে পৌঁছতে সাহায্য করে এমন সমস্ত বিজ্ঞাপন ও পোস্ট অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি, এই ধরনের কনটেন্ট কীভাবে প্ল্যাটফর্মে অনুমোদন পেল এবং ভবিষ্যতে তা রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে , সে বিষয়ে সাত দিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। সরকার জানিয়েছে, সন্তোষজনক জবাব না পেলে তথ্যপ্রযুক্তি আইন এবং শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (POCSO Act), ২০১২-এর আওতায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এছাড়াও, অ্যালগরিদমের মাধ্যমে এই ধরনের কনটেন্টের ব্যবহার রুখতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়, মেটার নিজস্ব নীতিতে এই ধরনের কনটেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন বিজ্ঞাপন দেখা গিয়েছে, যা ব্যবহারকারীদের নিষিদ্ধ কনটেন্ট বিক্রির জন্য পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাচ্ছিল। অভিযোগ অনুযায়ী, ‘Rape Video’ বা ‘Child Video’-এর মতো কীওয়ার্ড ব্যবহার করে টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। এই বিজ্ঞাপনগুলির মাধ্যমে ব্যবহারকারীদের এমন টেলিগ্রাম চ্যানেলে পাঠানো হত, যেখানে শিশু যৌন নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট বিক্রির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

সংবাদ সংস্থা পিটিআই-কে সরকারি সূত্রে জানিয়েছে, মেটা মধ্যস্থতাকারী হলেও টাকার বিনিময়ে প্রকাশিত বিজ্ঞাপনের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কনটেন্টের দোহাই দিয়ে দায় এড়াতে পারবে না। অভিযোগ প্রমাণিত হলে, যেসব বিজ্ঞাপন থেকে সংস্থার আর্থিক লাভ হয়েছে সেগুলির জন্যও মেটাকে জবাবদিহি করতে হবে। অন্যদিকে, বিবিসি-র প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মেটার এক মুখপাত্র বলেন, শিশু যৌন নির্যাতন-সংক্রান্ত কনটেন্টের ক্ষেত্রে সংস্থার ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। বিজ্ঞাপন-সহ কোনও মাধ্যমেই এই ধরনের কনটেন্ট অনুমোদিত নয়। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ উন্নত প্রযুক্তির সাহায্যে নিয়মিত ক্ষতিকর কনটেন্ট ও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট শনাক্ত করে সরিয়ে ফেলা হচ্ছে। মেটার দাবি, সংস্থার বিশেষজ্ঞ দল প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রযুক্তি তৈরি করছে, অপরাধীদের শনাক্ত করছে এবং অন্যান্য প্রযুক্তি সংস্থার সাথে সমন্বিতভাবে এই ধরনের অপরাধ দমনের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ বি ধারায় অনলাইনে শিশু যৌন নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট প্রকাশ, প্রচার বা সংরক্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

প্রবল বৃষ্টিতে ভাসছে অমিতাভের ‘জলসা’, জলে থৈথৈ করছে অভিনেতার বাড়ি, ভিডিও প্রকাশ্যে

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে বিয়ে সারলেন আমির-গৌরী

পিঙ্ক সল্ট নাকি সাদা নুন, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

অধিনায়ক হিসেবে চার ম্যাচের মধ্যে তিনটিতে হার, হতাশ শ্রেয়স আইয়ার

বাড়িতে বানান আর্জেন্টিনার জনপ্রিয় পদ ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’

দেশের জার্সিতে অভিষেকের পর সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট, কি লিখলেন বৈভব?