হাসপাতালের গাফিলতিতে মৃত্যু নাবালিকার, আরামবাগের হাসপাতালে চরম বিক্ষোভ

সাপের কামড়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও লাভ হল না। হাসপাতালের অবহেলার কারণে মৃত্যু হল এক ১৬ বছরের নাবালিকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাপের কামড়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও লাভ হল না। হাসপাতালের অবহেলার কারণে মৃত্যু হল এক ১৬ বছরের নাবালিকার। ঘটনাটি ঘটেছে, হুগলির আরামবাগে। অভিযোগ, শনিবার (৪ জুলাই) রাত পৌনে ৯ টা নাগাদ নাবালিকাকে সাপে কামড় দিয়েছিল। তড়িঘড়ি ৯ টা নাগাদ আরামবাগের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর প্রায় এক ঘন্টা তাঁকে হাসপাতালের জরুরি বিভাগেই ফেলে রাখা হয়। তখন দু’জন নার্স এসে তমোশি পাল নামক ওই নাবালিকার রক্ত নিয়ে যায়। কিন্তু সেই রক্ত আর পরীক্ষা হয়নি। নাবালিকার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে নার্সদের খবর দেওয়া হয়। তাঁরা বলেন, রক্ত জমাট বেঁধেছে নাবালিকার শরীরে। এমন টালবাহানা চলতে থাকে ১ ঘন্টা। শেষে শরীর অসাড় হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তমোশির। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন মৃতার পরিবার।

সূত্রের খবর, আরামবাগ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল তমোশি। শনিবার রাতে তমোশিকে সাপে কাটলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির দীর্ঘক্ষণ কেটে গেলেও তমোশিকে নার্স বা চিকিৎসক কেউ দেখতে আসেনি। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁরা বারবার সাহায্য চাইতে চিকিৎসকর্মীদের কাছে ছুটে যায়। উল্টে তাঁদের কপালে জোটে বকাঝকা, অপমান, দুর্ব্যবহার। অবশেষে মৃত্যু হয় তমোশির। খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার পরিজন এবং স্থানীয় বাসিন্দারা। দোষী চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীরা শান্ত হন। তবে গাফিলতির সঙ্গে যুক্তদের কঠোর শাস্তির দাবিতে অনড় রয়েছেন তাঁরা।

যদিও এই বিষয়ে এক চিকিৎসক দাবি করেছেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসা মাত্রই তাঁর চিকিৎসা শুরু হয়েছিল। দুর্ভাগ্যবশত তাঁকে বাঁচানো যায়নি। মৃতার এক দাদা বলেন, এখানকার নার্স-হাসপাতাল কর্মীদের ব্যবহার কেমন, সেটা স্ট্রিং অপারেশন করলেই বোঝা যাবে। পেসেন্টের অবস্থা খারাপ হচ্ছে, বারবার বললেও তাঁরা কেবল রক্ত নিয়েই ফেলে রেখেছিল। রক্ত পরীক্ষাটা পর্যন্ত করাই নি। এক ঘণ্টা পর থেকে অসাড় হতে থাকে তমোশির শরীর। ডাক্তাররা শেষের দিক CPR করে অনেক চেষ্টা করেছিলেন বাঁচানোর। কিন্তু মৃত্যু হয়েছে তাঁর।’

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

প্রবল বৃষ্টিতে ভাসছে অমিতাভের ‘জলসা’, জলে থৈথৈ করছে অভিনেতার বাড়ি, ভিডিও প্রকাশ্যে

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে বিয়ে সারলেন আমির-গৌরী

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

পিঙ্ক সল্ট নাকি সাদা নুন, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

অধিনায়ক হিসেবে চার ম্যাচের মধ্যে তিনটিতে হার, হতাশ শ্রেয়স আইয়ার

বাড়িতে বানান আর্জেন্টিনার জনপ্রিয় পদ ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’