তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা আরও একবার স্পষ্ট করল রাজ্য সরকার। মঙ্গলবার নিহতদের পরিবার ও আহতদের শ্রমিকদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে একাধিক নতুন ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মঙ্গলবার নবান্নের সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তারাতলা গুদাম ধসের ঘটনায় নিহত ১৬ জন শ্রমিকের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি আহতদের প্রত্যেককে দেওয়া হয় ১ লক্ষ টাকা করে অনুদান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিপর্যস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার ভবিষ্যতেও থাকবে।

তিনি ঘোষণা করেন, আহত শ্রমিকরা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের চিকিৎসা, ওষুধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। এই বিষয়ে স্বাস্থ্য দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। অনুষ্ঠানে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন মুখ্যমন্ত্রী। সেই সময় এক মৃত শ্রমিকের স্ত্রী চাকরির আবেদন জানালে শুভেন্দু অধিকারী জানান, নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে। এই দায়িত্ব কলকাতা পুর প্রশাসনের কর্তাদের দেওয়া হয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কলকাতার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্ভাব্য চাকরির সুযোগ খতিয়ে দেখবেন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলিকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও স্পষ্ট করেন তিনি। এছাড়াও, নিহতদের পরিবারকে মাসিক আর্থিক সাহায্য দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু তাই নয়, মৃত শ্রমিকদের সন্তানদের পড়াশোনার দায়িত্বও রাজ্য সরকার গ্রহণ করবে বলে ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ গুদাম আচমকাই ভেঙে পড়ে। সেই সময় সেখানে নির্মাণকাজ চলায় বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে বহু শ্রমিককে উদ্ধার করা হলেও সরকারি হিসাবে এই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয় এবং ১৭ জন শ্রমিক আহত হন। মঙ্গলবারের এই আর্থিক সহায়তা ও পুনর্বাসন সংক্রান্ত ঘোষণার মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিল রাজ্য সরকার।

টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…

ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

চিনে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন প্রায় ১৬ জন, চলছে উদ্ধারকাজ

সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

রথের দিন জগন্নাথদেবের প্রিয় ‘কণিকা ভোগ’ বানাবেন কীভাবে? রইল সহজ রেসিপি

হাড়হিম ঘটনা! ল্যাম্বরগিনির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে নিহত ২১ বছর বয়সী নেটপ্রভাবী

হাই কোর্টে ধাক্কা খেলেন মহুয়া, সুজিতের মামলায় মিলল দ্রুত শুনানির অনুমতি

দুপুরের পাতে আনুন নতুন স্বাদ, দুধ ঘিয়ের মিশেলে বানিয়ে নিন ‘শাহি লাউ’

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

কোচবিহারে ডিম-হামলার মুখে মীনাক্ষী, গাড়ি থামিয়ে পুলিশকে কড়া বার্তা সিপিএম নেত্রীর

মেসিকাণ্ডে তৃতীয় বার বিধাননগর থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস, সঙ্গে আইনজীবী

চ্যাট নিয়ে বিবাদ, বিবাহিত প্রেমিকাকে হত্যার পর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলল প্রেমিক