টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল হয়নি। ফলে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানেও ৩০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই চলল দুই দলের। অবশেষে ফল নির্ধারণে ম্যাচ গড়াল টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করল সুই‍ৎজারল্যান্ড। দক্ষিণ আমেরিকার কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল সুইসরা। ১৯৫৪ সালের পর এই প্রথম—অর্থাৎ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে উঠল ইউরোপের দেশটি। আগামী ১২ জুলাই কানসাস সিটিতে শেষ আটে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবেন গ্রানিত জাকারা।

মঙ্গলবার (৭ জুলাই) ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণ লক্ষ্য করা যায় সুই‍ৎজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচে।  যদিও প্রথমার্ধে ম্যাচের উপরে প্রাধান্য ছিল কলম্বিয়ার। তবে বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করতে পারেনি। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের উপরে নিয়ন্ত্রণ বিস্তার করে সুই‍ৎজারল্যান্ড। দান এনদোয়ে ও ফাবিয়ান রিডারের মাধ্যমে চাপ বাড়ায়, কিন্তু কলম্বিয়ার কামিলো ভার্গাসকে ফাঁকি দিয়ে তেকাঠির নিচে বল রাখতে পারেননি। নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। চলতি বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে এই প্রথম কোনও ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াল। অতিরিক্ত সময়ের ৯ মিনিটে অর্থা‍ৎ ম্যাচের ৯৯ মিনিটে কলম্বিয়ার হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর কর্নার থেকে জন লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ১০১ মিনিটে জামিন্তন কাম্পাসের দারুণ শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন কোবেল। ১১৬ মিনিটে কাম্পাস একেবারে একা পেয়ে জোরালো শট মারলেও সেটি উড়ে যায় বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় অতিরিক্ত সময়। ফয়সালার জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রথম শটেই গোল করে দলকে এগিয়ে দেন কলম্বিয়ার কুইন্তেরো। গোল করে সমতা ফেরান সুই‍ৎজারল্যান্ডের গ্রানিত জাকা। এরপর কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে। জেকি আমদুনি গোল করে সুইসদের এগিয়ে দেন। যদিও ম্যানুয়েল আকাঞ্জি নিজের শট বারের ওপর দিয়ে মারায় সমতায় ফেরার সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু কুচো হার্নান্দেসের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক কোবেল। লুইস দিয়াস গোল করে আশা বাঁচালেও শেষ শটে রুবেন ভার্গাস কোনও ভুল করেননি। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে কলম্বিয়াকে কাঁদিয়ে শেষ আটে জায়গা করে নেয় সুইসরা।

শুরু যুদ্ধ, ইরানে ফের হামলা শুরু মার্কিন সেনার, একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট