দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ দাবানলের বিভীষিকা ইউরোপে। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী দিনরাত এক করে কাজ করছেন। তবে প্রবল তাপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নেভানো এখনও অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

আন্দালুসিয়া সরকারের প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এই ঘটনাকে অঞ্চলের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি এক নজিরবিহীন মানবিক বিপর্যয়। প্রথমে এই ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও উদ্ধারকাজ এগোতে থাকায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক মাধ্যম এক্স-এ শোকবার্তা প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দাবানলে ক্ষতিগ্রস্ত আলমেরিয়ার লস গাইয়ারদোস এবং আশপাশের এলাকার বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগুনের কারণে বহু মানুষ নিরাপত্তার স্বার্থে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

উল্লেখযোগ্যভাবে স্পেনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিন আগেই ফ্রান্সের দক্ষিনাঞ্চলেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্পেন সীমান্তবর্তী প্রায় শহর ও গ্রাম থেকে ১০ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। চলমান তাপপ্রবাহে স্পেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। কোথাও কোথাও ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার পূর্বাভাস রয়েছে। একই সময়ে ফ্রান্স ও পর্তুগালেও বড় ধরনের দাবানলের সঙ্গে লড়ছেন দমকলকর্মীরা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই জানিয়েছিলেন, এ বছর গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তাপ প্রবাহের ফলে বনাঞ্চল অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। এর ফলে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে।

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের