রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার শহরের যাতায়াত ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। গ্রিন লাইনে কয়েক ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। একই দিনে দ্বিতীয় হুগলি সেতু ও চিংড়িঘাটা উড়ালপুলেও যান চলাচলে বিধিনিষেধ থাকায় বিকল্প রুটের পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। রবিবার গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সকাল থেকে বিকেল পর্যন্ত এই রুটে কোনও ট্রেন চলবে না। ফলে আপ ও ডাউন দুই দিকেই যাত্রীদের বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হবে। বিকেল সাড়ে ৪টা থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফের চালু হবে মেট্রো চলাচল।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন লাইনে অটোমেটিক ট্রেন অপারেশন ব্যবস্থা পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাটি পরিচালনা করবে কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS)। রেলপথের নিরাপত্তা, নতুন প্রযুক্তির কার্যকারিতা এবং অবকাঠামোগত মান যাচাইয়ের দায়িত্বে থাকা এই সংস্থা স্বয়ংক্রিয় ট্রেন পরিচালনা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখবে। পরীক্ষার সময় ট্রেনের স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণ, নির্ধারিত গতিতে চলাচল, স্টেশনে নির্ভুলভাবে থামা এবং সামগ্রিক অপারেশন ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। ভবিষ্যতে আরও আধুনিক ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করতেই এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

রবিবার গ্রিন লাইনে অন্যান্য দিন সকাল ৯টা থেকে মেট্রো চলাচল শুরু হলেও এদিন পরিষেবা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। সংশোধিত সময়সূচি ইতিমধ্যেই মেট্রো রেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাঁদের সকাল বা দুপুরে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ রুটে যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের আগেভাগে বিকল্প পরিবহণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, একই দিনে দ্বিতীয় হুগলি সেতু এবং চিংড়িঘাটা উড়ালপুলেও যান চলাচলে বিধিনিষেধ থাকায় শহরের বিভিন্ন অংশে যানজটের আশঙ্কা রয়েছে। যদিও দিনটি রবিবার হওয়ায় কর্মদিবসের তুলনায় যাত্রীদের ভোগান্তি কিছুটা কম হতে পারে বলে মনে করা হচ্ছে। 

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য