২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বর্ষার আকাশে মেঘের আনাগোনা। ঢাক, কাঁসর আর ভক্তির সুরে আবারও প্রাণ ফিরে পাচ্ছে পুরুলিয়ার অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব কেশরগড় রথযাত্রা। প্রায় দুই শতকের ঐতিহ্য বয়ে চলা এই রথযাত্রা এবার নতুন মাত্রা পেল রাজ্য সরকারের আর্থিক সহায়তায়। প্রথমবারের মতো সরকারি অনুদান পৌঁছল কেশরগড় রথযাত্রা কমিটির হাতে। ফলে এবারের উৎসব ঘিরে উৎসাহ তুঙ্গে উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সারা রাজ্যের ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির পাশাপাশি পুরুলিয়া জেলার একমাত্র কেশরগড় রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান দিয়েছে রাজ্য সরকার। সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কেশরগড় রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তের আওতায় এবার এই অনুদান পেল কেশরগড় রথযাত্রা কমিটি। ইতিহাস বলছে, কেশরগড় ছিল পঞ্চকোট রাজ্যের ষষ্ঠ রাজধানী। ১৭৯৭ সালে কাশিপুরের রাজা ভরত কিশোর এই রথযাত্রার সূচনা করেন। ১৮৩২-৩৩ সালে রাজপরিবারের রাজধানী কাশিপুরে স্থানান্তরিত হলেও কেশরগড়ের রথযাত্রার ধারাবাহিকতা কখনও থামেনি। স্থানীয় গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগ, শ্রম ও সামর্থ্যে প্রায় ২০০ বছর ধরে এই ঐতিহ্য বহন করে চলেছেন। কাশিপুরের বিধায়ক কমলা কান্ত হাঁসদা বলেন, রাজপরিবার চলে যাওয়ার পরেও গ্রামের মানুষই এই উৎসবের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। সময়ের সঙ্গে কিছুটা জৌলুস কমলেও নতুন প্রজন্মের উদ্যোগে রথযাত্রা আবারও প্রাণ ফিরে পেয়েছে। এবার সরকারি অনুদান সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুনঃ রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

রথযাত্রা কমিটির উপদেষ্টা বঙ্কিম চক্রবর্তী বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ভক্তি ও নিষ্ঠায় কখনও ঘাটতি ছিল না। রাজ্য সরকারের ৫ লক্ষ টাকার অনুদান পাওয়ায় এবার আরও সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রার আয়োজন করা সম্ভব হবে। এই সহায়তায় উৎসবের পরিকাঠামো উন্নয়ন, ভক্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ এক খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান