বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর সব মেয়েই চায় স্বামীর সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে।  কিন্তু এক মহিলা এমন এক অভিযোগ নিয়ে থানায় গিয়েছন যা শুনে থ  পুলিশ কর্তারা। ৩০ বছর বয়সী এক মহিলা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেছেন। বলেছেন, বিয়ের পর থেকে তাঁর স্বামী কখনও তাঁর শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। প্রতিবারই চিকিৎসার অজুহাতে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর অবাক  পুলিশ কর্তারাও।  

ঘটনাটি ঘটেছে গোরখপুরের গোরখনাথ থানা এলাকায়। মহিলা জানিয়েছেন, বারবার মিলিত হওয়ার আবেদন প্রত্যাখ্যান করায় তাঁর স্বামীর প্রতি সন্দেহ হয়। মহিলা তার স্বামীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, পরীক্ষার জন্য চিকিৎসক শুক্রাণুর নমুনা চাইলে তিনি সরাসরি তা দিতে অস্বীকার করেন। মহিলার অভিযোগ, চিকিৎসার জন্য স্বামীর কাছে সাহায্য চাইলে পুরো পরিবার তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং চিকিৎসার খরচ মেটানোর জন্য সেই টাকা নিয়ে আসতে বলে। টাকা না আনলে তাঁকে শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়। তাতেই মর্মাহত হয়ে মহিলা ১২ জুলাই সন্ধ্যায় গোরখনাথ থানায় তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে যৌতুকের জন্য হয়রানি এবং মানসিক নির্যাতনসহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

জানা গিয়েছে, এই দম্পতির বিয়ে লখনউতে হয়েছিল যার খরচ হয়েছিল প্রায় ১৫ লক্ষ টাকা। ২০২১ সালের ১৯ নভেম্বর লখনউ মহানগরের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। মহিলার কথায়, বিয়ের পর তিনি যখন তাঁর স্বামীকে জিজ্ঞেস করতেন কেন তিনি দূরত্ব বজায় রাখেন, তখন তিনি বলতেন, ‘আমি ওষুধ খাচ্ছিলাম। কোর্সটা শেষ হলেই সব ঠিক হয়ে যাবে।’ এভাবেই তাঁরা দুই বছর একসঙ্গে কাটিয়েছিলেন, কিন্তু তাঁদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক কখনোই গড়ে ওঠে নি। 

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি