মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকে আবাস যোজনা ঘিরে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, বহু মানুষ আবেদন না করেও তাঁদের নামে আবাস যোজনার টাকা বরাদ্দ দেখানো হয়েছে। এমনকি বহু বছর আগে মৃত ব্যক্তিদের নামেও সরকারি অনুদান তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলকোটের বিজেপি বিধায়ক শিশির ঘোষ দাবি করেছেন, শুধু ২০২০-২১ এবং ২০২১-২২ আর্থিক বছরের তালিকা খতিয়ে দেখেই প্রায় দুই হাজারেরও বেশি অনিয়ম ধরা পড়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের সমস্ত রেকর্ড খতিয়ে দেখা হলে আরও বড় দুর্নীতির চিত্র সামনে আসবে। তিনি ইতিমধ্যেই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগের তালিকায় রয়েছেন কৈচর গ্রামের পদ্মাবতী যশ। তিনি জানান, প্রশাসনিক নথিতে দেখা যাচ্ছে তাঁর এবং তাঁর দাদা নির্মল কোঁয়ারের নামে আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকা অনুমোদন হয়েছে এবং সেই টাকাও তোলা হয়েছে। অথচ তাঁরা কখনও এই প্রকল্পের জন্য আবেদন করেননি, এমনকি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোনও টাকা জমা পড়েনি।

আরও পড়ুন: পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে জীবনকৃষ্ণ চৌধুরী নামে এক ব্যক্তিকে ঘিরে। পরিবারের দাবি, তিনি ২০১২ সালেই মারা যান। কিন্তু সরকারি তালিকায় দেখা যাচ্ছে, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর নামে আবাস যোজনার সুবিধাভোগী হিসেবে নাম রয়েছে এবং তিন দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা ছাড় হয়েছে। তাঁর ভাই নবকুমার চৌধুরী প্রশ্ন তুলেছেন, মৃত ব্যক্তির নামে টাকা গেল কোন অ্যাকাউন্টে? একই ধরনের অভিযোগ করেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি সম্প্রতি জানতে পারেন, তাঁর পরিচয় ব্যবহার করে ২০২১ সালের অক্টোবর ও নভেম্বর মাসে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা ঘর নির্মাণের জন্য ছাড়া হয়েছে। কিন্তু সেই টাকা কখনও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি। তিনি পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন। অভিযোগ, কৈচর-১ গ্রাম পঞ্চায়েত-সহ মঙ্গলকোট ব্লকের একাধিক পঞ্চায়েতে ভুয়ো উপভোক্তার নাম, জাল আইডি এবং জব কার্ড ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একাধিক বাসিন্দা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এদিকে, ঘটনাগুলি সামনে আসার পর কৈচর-১ অঞ্চলের ৮ নম্বর সংসদের তৃণমূল সদস্য মিলন যশ দাবি করেন, তাঁর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আবাস যোজনার টাকা এসেছিল, যদিও তাঁর পাকা বাড়ি রয়েছে। তাঁর বক্তব্য, পঞ্চায়েত প্রধানের নির্দেশে তিনি সেই টাকা তুলে দিয়েছিলেন, তবে কার জন্য সেই টাকা এসেছিল তা তাঁর জানা নেই। একই ধরনের দাবি করেছেন বরুণ প্রধান নামে এক বাসিন্দাও। 

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ