ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে। পাশের ঘরে ছটফট করছে আট বছরের ছেলে। আর সেই সময় বিছানায় শুয়ে নির্বিকার ভাবে মোবাইল দেখছিলেন স্ত্রী। পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ঢুকে এমনই ভয়াবহ দৃশ্য দেখেছেন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির চিকিৎসক স্ত্রীর দিকেই। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মৃত চিকিৎসকের নাম কিরণ হনন্নাভার (৪৫)। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে। হামলার শিকার হয় তাঁদের আট বছরের ছেলেও। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসা চলছে। পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকে কিরণের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা। কখনও তিনি বলেন, কিরণ বিশ্রাম নিচ্ছেন। পরে জানান, তিনি নাকি কাজে বেরিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় কোনও সাড়া না মেলায় বুধবার সন্ধ্যায় ফ্ল্যাটে পৌঁছন পরিবারের সদস্যরা। দরজা খুলতেই সামনে আসে রক্তাক্ত দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ফ্ল্যাটে রক্তের দাগ দেখতে পান তদন্তকারীরা। এক ঘরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন কিরণ। অন্য ঘরে জখম অবস্থায় পড়েছিল তাঁদের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কমিশনার এন শশীকুমার দেখেন, শিশুটি তখনও জীবিত। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার সময় ফ্ল্যাটে ছিলেন শুধু স্বামী, স্ত্রী এবং তাঁদের ছেলে। বাইরে থেকে কেউ ঢুকেছিল, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। কী কারণে এই ঘটনা, কখন হামলা হয়েছে, তার আগে বা পরে কার সঙ্গে কথা বলেছেন অভিযুক্ত, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃত কিরণ একটি বেসরকারি হাসপাতালে অ্যানাস্থেসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। প্রিয়াঙ্কাও চিকিৎসক। কর্নাটকের ধারওয়াড়ে একটি বহুতলের ষষ্ঠ তলার ফ্ল্যাটে ছেলে নিয়ে থাকতেন তাঁরা। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে