‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি সকলের কাছে ‘রাধে মা’ নামে পরিচিত। এমনকি তিনি নিজেকে দেবীর অবতার বলে দাবি করেন। ‘রাধে মা’র একটি দীর্ঘ বিতর্কিত ইতিহাস রয়েছে। তাঁর বিরুদ্ধে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। বহু বছর ধরে চলা বিতর্কের পর সন্ন্যাসিনী রাধে মা তাঁর ব্যক্তিগত জীবন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। এমনকি এতদিন নিজের সম্পর্কে বলা যাবতীয় কথা অস্বীকারও করেছেন। পাল্টি খেয়ে বলেছেন, তিনি কোনও সাধ্বী নন এবং কখনো নিজেকে দেবীর অবতার বলে দাবিও করেননি।

রাধে মা-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি অন্যান্য সাধুদের থেকে আলাদা কেন? নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক কথোপকথনের সময় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কখনও বলিনি যে আমি একজন সাধ্বী। আমি রাধে যিনি অন্যদের পথ দেখান। যিনিই আমার কাছে এসেছেন, তিনি কখনও খালি হাতে ফিরে যাননি। আমার ভক্তরা আমাকে সাজাতে ভালোবাসেন, তাই আমিও নিজেকে সাজাই। আমি কখনও উল্লেখ করিনি যে আমি একজন সাধ্বী বা ঋষি। আমি একটাই জীবন পেয়েছি। আমি তা যাপন করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি বিবাহিত। আমার ছেলেমেয়েরা চায় আমি সাজগোজ করি। আমার সম্পর্কে যখন এই খবর প্রকাশিত হলো যে আমি টাকা নিই, তখন আমার খুব খারাপ লেগেছিল। অথচ আমি কখনও কারও কাছে এক টাকাও চাইনি।’ 

আরও পড়ুন: সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

রাধে মা বলেছেন, ‘মানুষের সঙ্গে আমার স্বাভাবিকভাবেই সংযোগ তৈরি হয়। এবার যারা ১৩ বছর ধরে সন্তানহীন থাকার পর আমার সঙ্গে যোগাযোগ করে সন্তানের বাবা-মা হলেন, তাঁরা অবশ্যই টাকা দেবেন। যার ব্যবসা ১০ বছর ধরে বন্ধ, তিনিও অবশ্যই টাকা দেবেন। এতে আমার দোষ কী? আমি তো তার কাছে চাইনি। একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলতেই পারে যে আমি তার কাছে টাকা চেয়েছি। যদি কেউ স্বেচ্ছায় টাকা দেয়, আমি কখনো বলব না যে আমি টাকা নিতে চাই না। এখন, যদি কেউ আপনাকে কোনো উপহার দেয় বা টাকা দিতে চায়, আপনি কি তা প্রত্যাখ্যান করবেন?’ তাঁর কথায়, ‘ধর্ম মানুষের সৃষ্টি, আর ভক্তি ঈশ্বরের সৃষ্টি। সব ধর্মের মানুষ আমার কাছে আসেন। আমি তাদের মধ্যে কোনো ভেদাভেদ করি না। সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো মানবতা। মানবতা খুব গুরুত্বপূর্ণ।’ তাঁকে প্রশ্ন করা হয়েছিল আজকাল মানবতা কমে যাচ্ছে কিনা? জবাবে তিনি বললেন, ‘হ্যাঁ, কমে যাচ্ছে। মানুষ টাকার পেছনে বেশি ছুটছে। মানুষ টাকার পেছনে ছুটছে। যদি আমরা এসব ছেড়ে ঈশ্বরের পেছনে ছুটি, তাহলে আমরা সবকিছু পেয়ে যাব।’

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩