বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চায়ের সঙ্গে যদি এমন কিছু খেতে চান, যা একদিকে ঝাল, অন্যদিকে মুচমুচে এবং প্রতিটি কামড়ে এক অনন্য স্বাদের তৃপ্তি পেতে চান, তাহলে ভাকরওয়াড়ি হতে পারে সেরা  স্ন্যাকস। নামটি অনেকের কাছেই নতুন মনে হলেও, এটি মহারাষ্ট্র ও গুজরাতের অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী জলখাবার। সময়ের সঙ্গে এই সুস্বাদু স্ন্যাকস দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছে। সকালের কিংবা সন্ধ্যার চায়ের সঙ্গে ভাকরওয়াড়ি এখন শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবারই প্রিয়। বাজারে সহজেই মিললেও বাড়িতে তৈরি তাজা ভাকরওয়াড়ির স্বাদ এবং খাস্তা ভাব আলাদা। তাই জলখাবার বা বিস্কুটের পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই মুখরোচক পদ।

উপকরণ

ডো তৈরির জন্য:

ময়দা – ২ কাপ

বেসন – ½ কাপ

হলুদ গুঁড়ো – ½ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – ½ চা চামচ

আজওয়াইন – ½ চা চামচ

লবণ – স্বাদমতো

তেল – ৩ টেবিল চামচ

প্রয়োজনমতো জল

পুরের জন্য:

ভাজা নারকেল কোরানো – ½ কাপ

ভাজা তিল – ২ টেবিল চামচ

পোস্ত বা খুসখুস – ১ টেবিল চামচ

মৌরি – ১ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

জিরে গুঁড়ো – ½ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

আমচুর গুঁড়ো – ১ চা চামচ

চিনি – ১ চা চামচ

লবণ – স্বাদমতো

তেল – ভাজার জন্য

প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে ময়দা, বেসন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আজওয়াইন ও তেল মিশিয়ে নিন। এরপর অল্প অল্প জল দিয়ে শক্ত ধরনের একটি ডো তৈরি করে ২০ মিনিট ঢেকে রাখুন। এবার একটি শুকনো কড়াইয়ে পুরের সব উপকরণ হালকা ভেজে ভালভাবে মিশিয়ে নিন। ডো থেকে লেচি কেটে পাতলা করে বেলে তার উপর সমানভাবে পুর ছড়িয়ে দিন। এরপর শক্ত করে রোল তৈরি করুন এবং ছোট ছোট টুকরো করে কেটে নিন। প্রতিটি টুকরো হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ভাকরওয়াড়িগুলি সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলুন। ভাজার পর বাড়তি তেল ঝরিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে।

গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন বাড়িতে তৈরি খাস্তা ভাকরওয়াড়ি। চাইলে এটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করে কয়েক দিন পর্যন্ত খাওয়া যায়। অতিথি আপ্যায়ন হোক বা প্রতিদিনের জলখাবার স্বাদে ও বৈচিত্র্যে ভাকরওয়াড়ি হতে পারে দারুণ একটি বিকল্প।

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত