‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টির দ্বিতীয় দফার বৈঠকেও কাটল না জট। শুক্রবার (২৪ জুলাই) কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে আলোচনায় বসেছিলেন ককরোচ জনতা পার্টির দুই মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। বৈঠকে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বেচ্ছায় ইস্তফা না দিলে, তাঁকে বরখাস্ত করুন প্রধানমন্ত্রী। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না।’ বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, ‘দুই কেন্দ্রীয় মন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে ২৪ ঘন্টা সময় চেয়েছেন। আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছি। কেন্দ্রের সিদ্ধান্তের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এদিনের বৈঠকে দুই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একাধিক দাবি পেশ করেন ককরোচ জনতা পার্টির দুই মুখপাত্র। তার মধ্যে যেমন রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তেমনই রয়েছে যে নিট পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণের দাবি। পাশাপাশি, আন্দোলনে জড়িত কারও বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না বলেও শর্ত দিয়েছেন ‘আরশোলারা’। সেই সঙ্গে সংসদ অভিযানে নিরীহ পড়ুয়াদের উপরে ‘বর্বরোচিত’ আক্রমণের জন্য দিল্লির পুলিশ কমিশনার ও র‍্যাফের প্রধানকেও জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে।

দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ‘আরশোলা’দের মুখপাত্র সৌরভ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা কেন্দ্রীয সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, ধর্মেন্দ্র প্রধানকে যেতেই হবে। তিনি ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই। দুই কেন্দ্রীয় মন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছেন। আগামিকাল দুপুরে ফের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে কেন্দ্রের তরফে কি জানানো হয়, তার উপরেই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।’

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!