ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল চুঁচুড়া আদালত। সাত জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত। তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায়  মঙ্গলবার (২৯ জুলাই) সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।  আজ বুধবার (২৯ জুলাই) তাদের সাজা ঘোষণা করা হল। 

তৃণমূল নেতা খুনে অভিযুক্তরা হলেন মহঃ নাসিম(গুড্ডু), সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় (হেডেক), মহঃ আকবর, মহঃ সানু ও মহঃ মানু । এই  সাতজনেরই যাবজ্জীবন সশ্রম কারদন্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গেই আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত সাতজনই এতদিন জেল হেফাজতে ছিল। মামলায় সরকার পক্ষের আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় জানান, ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার প্রদীপ দাঁ। মোট ৩৯ জনের স্বাক্ষ গ্রহণ করা হয়। দুষ্কৃতিরা ষড়যন্ত্র করে দিলীপকে খুন করেছিল এটা আদালতে প্রমান করা গিয়েছে। মামলায় চার জন প্রত্যক্ষদর্শীর বয়ান আর যে গুলি চালিয়েছে তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে দিলীপের মাথার ভিতর থাকা গুলি প্রমাণ হিসেবে মিলে গিয়েছে।

আরও পড়ুন:   নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ  

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯  জুন ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ওঠার সময় তৃণমূল নেতা দিলীপ রামকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতিরা।  সে সময় দিলীপের স্ত্রী রিতু সিং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, ব্যান্ডেলের মাদক কারবারী মহিলা সমুন্দ্রি যাদব ওরফে শকুন্তলা দেবীর সঙ্গে দিলীপ রামের বিবাদ ছিল একটি জমি নিয়ে। দিলীপকে সরিয়ে দিতে সমুন্দ্রি পরিকল্পনা করে। তিন লাখ টাকা সুপারী দিয়ে দুষ্কৃতি ভাড়া করে। দুষ্কৃতিরা ব্যান্ডেলে রেইকি করে একাধিকবার। দিলীপ রোজ ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল ধরতেন । নৈহাটিতে রেলের অফিসে চাকরি করতেন মৃত তৃণমূল নেতা। ঘটনার দিনেও সকাল নটা নাগাদ ট্রেন ধরতে পাঁচ নম্বর প্লাটফর্মে ওঠার সময় রেল লাইনে তাকে গুলি করা হয়। দিলীপ রামের স্ত্রী রিতু আদালতের রায় নিয়ে বলেন,  ‘আমি খুশি আদালতের রায়ে। আমরা চেয়েছিলাম ফাঁসি হবে। তবে সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় যে ভাবে মামলটা করেছেন তাতে খুশি। এখনো মূল অভিযুক্ত ধরা পরেনি ।তাদেরও যেন পুলিশ ধরে।’ ঘটনার পর থেকে সমুন্দ্রি যাদব ও তার ছেলে আজাদ যাদব পলাতক রয়েছেন। সরাকারি আইনজীবী বলেন, ‘পলাতক দুজনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে পুলিশ। যখন তারা ধরা পড়বে তাদের বিচার শুরু হবে।’ 

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী