চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড। ওই কার্ডের নম্বর ১২৩৪৫৬৭৮৯০১২। আধার কার্ডে অবশ্য ইমনের পরিচয় উল্লেখ করা হয়েছে ‘আজহার খান’ নামে। কিভাবে বাংলাদেশের বাসিন্দা হয়েও তিনি ভারতীয় আধার কার্ড পেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।

চট্টগ্রাম-সহ সংলগ্ন এলাকায় গত কয়েক বছর ধরেই অপরাধমূলক কাজকর্ম সংগঠিত করার অভিযোগ ছিল মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে। ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত তোলা আদায়, খুন, অপহরণ সহ নানা অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও তোলাবাজি-সহ অন্তত ১৩টি মামলা রয়েছে। এছাড়া রাউজান, রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম মহানগরের একাধিক হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়েও তদন্ত চলছে। অপরাধমূলক কাজকর্ম চালানোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামভিত্তিক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।

গত কয়েক মাস ধরেই তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে তিন-তিনবার পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিতে বাংলাদেশের কোনও মোবাইল সিম ব্যবহার করতেন না। ভারতের মোবাইল পরিষেবাকারী সংস্থার সিম ও মোবাইল অ্যাপ ব্যবহার করতেন। তবে শেষ রক্ষা হয়নি। গত বুধবার ভোর রাতে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় একটি প্রাইভেট গাড়ি তল্লাশি করার সময়ে ইমনকে আটক করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, ‘গ্রেফতারির হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পশ্চিমবঙ্গে পালানোর পরিকল্পনা করেছিলেন ডেভিড ইমন। ঝিকরগাছা সীমান্ত (পশ্চিমবঙ্গের বাগদা) দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা ছিল তার। তার আগেই যশোরের কোতোয়ালি উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময়ে ইমনের কাছ থেকে আধার কার্ডও উদ্ধার করা হয়েছে।’

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের