সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: জেন জি-কে আরশোলাদের সঙ্গে তুলনা টেনে আগেই যুবসমাজের চক্ষুশূল হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরে দিল্লিতে নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের মন্তব্যে আরও ক্ষুব্ধ হয় জেন জি-রা। এবার সেই জেন জি-দের তীব্র প্রতিবাদের মুখে পড়লেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত-কে। যদিও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দেখালেন আইনের পড়ুয়ারা। নালসার হল- ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি হায়দরাবাদে অবস্থিত। সেই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হওয়ার কথা রয়েছে। তাতে মুখ্য অতিথি হিসেবে যাতে প্রধান বিচারপতিকে না রাখা হয়, সেই বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রথমে চিঠি দিয়েছিলেন ২০২৬ সালের আইনের পড়ুয়ারা। তাদের পাশে দাঁড়িয়ে বাকি বর্ষের আইনের পড়ুয়ারাও চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার ও ফ্যাকালটি মেম্বারদের।

আরও পডুন: হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

চিঠিতে তাঁরা লিখেছেন, ‘আমরা পড়ুয়ারা, সমাবর্তন অনুষ্ঠানে মাননীয় প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তকে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়ে উদ্বেগে প্রকাশ করছি। যুবসমাজকে আরশোলা বলে অভিহিত করা থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখার মতো সময় নেই। এইসব কথা বলেছেন উনি। এমন বক্তব্য রেখে প্রধান বিচারপতি আমাদের মতো আইনের পড়ুয়াদের প্রতি উদাসীনতার পরিচয় দিয়েছেন। যে ডিগ্রির সঙ্গে গভীর শিক্ষাগত ও আবেগঘন গুরুত্ব জড়িয়ে আছে, তা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য তাঁকে আমাদের কলেজে আমন্ত্রণ জানানোর বিষয়টি আমাদের কাছে যথার্থ বলে মনে হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাননীয় প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর প্রস্তাবটি পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। আশা করছি যে, বিশ্ববিদ্যালয় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে।’ আইনের পড়ুয়ারা জানিয়েছেন, প্রধান বিচারপতির হাত থেকে তারা কেউ শংসাপত্র নেবেন না।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?