কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদীশচন্দ্র বসুনিয়া, সঙ্গীতা বসুনিয়া হোক কিংবা শিউলি সাহা। নিজেদের এলাকায় যাঁরাই যাচ্ছেন, তাঁদের শুনতে হচ্ছে গো-ব্যাক স্লোগান। কার্যত জনরোষ আছড়ে পড়ছে দল বা শিবির বদলু তৃণমূল বিধায়ক-সাংসদদের উপর। গতকাল, সোমবার রাতেই কোচবিহারের সিতাই-য়ে গিয়ে জনরোষের মুখে পড়েন জগদীশচন্দ্র বসুনিয়া। সেই কারণে রাতের অন্ধকারেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় এনসিপিআই সাংসদকে। এবার নিজের বিধানসভা এলাকা কেশপুরে গিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান শুনলেন ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক শিউলি সাহা। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছেন স্থানীয়রা।

ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস হিসেবে কেশপুরের মহবনিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বিপ্লবী ক্ষুদিরামের পৈতৃক ভিটেতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শিউলিকে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয়। স্থানীয়রা কেশপুরের বিধায়ক শিউলিকে দেখেই রে রে করে ওঠে। ‘গো-ব্যাক’ স্লোগান দিতে দিতে একজন ভিড় থেকে বলেন, ‘আমি উৎপল পাঁজার মা বলছি। শিউলি সাহা হটাও। আমাদের অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে। অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে। আমার স্বামীকে মেরে পঙ্গু করে রেখেছে। লোক লাগিয়ে মেরেছে।’

আরও পডুন: ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বিক্ষোভকারীদের অভিযোগ, ১০ বছরে বিধায়ক হয়ে কেশপুরের কোনও কাজ করেননি শিউলি। আজ তিনি ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাতে এসেছেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটে বলে পরিচিত স্থানের সংরক্ষণের জন্য কোনও উদ্যোগী হননি। সবটাই লোক দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এখন ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন শিউলি সাহা। তারপর থেকেই তৃণমূল কর্মীদের জনরোষের হাত থেকে বাঁচতেই এলাকায় যাননি কেশপুরের বিধায়ক। কিন্তু আজ, মঙ্গলবার নিজের বিধানসভা এলাকাতে গিয়ে জনরোষের মুখে পড়লেন তিনি।

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া