সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পরেই তারেক রহমানকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা স্বয়ং খালেদা-পুত্রের হাতে তুলে দিয়েছিলেন আমন্ত্রণপত্র। যদিও তাতে সাড়া দেননি তারেক। বরং প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন। এমনকি চিনও ঘুরে এসেছেন। কিন্তু দিল্লি আসার ব্যাপারে উচ্চবাচ্য করছিলেন না। এর পরে সেপ্টেম্বরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মঙ্গলবার (১১ অগস্ট) প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ‘ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান। তবে চলতি মাসের শেষ সপ্তাহেই দিল্লি আসতে পারেন তিনি।’ এদিন সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন তারেকের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, ‘যে কোনও সময়ে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী।’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই ঢাকার সঙ্গে দিল্লির বড় দুরত্ব তৈরি হয়েছে। বঙ্গবন্ধু কন্যার উল্টোপথে হেঁটে পাকিস্তান-আমেরিকা ও চিনের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে শুরু করেছে ঢাকা। আর তাতেই অশনিসঙ্কেত দেখছে দিল্লি। বাংলাদেশকে চিন ও পাকিস্তানের কব্জা থেকে বের করে আনতে দীনেশ ত্রিবেদির মতো পোড়খাওয়া রাজনীতিবিদকে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তিনি এসেই তারেক সরকারকে বোঝানোর চেষ্টা করছেন, নয়াদিল্লি বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় না। বরং বন্ধুর মতোই পাশেই থাকতে চায়।

তবে ঢাকা-দিল্লির সম্পর্ক মসৃণ হওয়ার পথে বড় কাঁটা দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেভাবে ভারতের রাজধানীতে বসে রাজনৈতিক বক্তব্য দিয়ে চলেছেন, তাতে দিল্লির কর্তাদের উপরে ক্ষুব্ধ তারেক রহমান। গতকাল সোমবার (১০ অগস্ট) ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদির সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘প্রশ্রয়’ দেওয়ার জন্য উষ্মা প্রকাশ করেছিলেন। এমনকি শেখ হাসিনা ও জয়েশ-ই মহম্মদের বাংলাদেশ শাখার দায়িত্বপালনকারী শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত ঢাকার হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছিলেন।

সূত্রের খবর, শেখ হাসিনাকে দেশে ফেরাতে আর কূটনৈতিক চিঠি চালাচালির পথে হাঁটতে চান না তারেক রহমান। তিনি নিজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হয়ে বিষয়টি উত্থাপন করে দিল্লির উপরে পরেক্ষি চাপ তৈরি করতে চান। ইতিমধ্যেই ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদিকে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, ‘ব্রিকস সম্মেলনে তারেকের যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণকে সম্মান জানিয়ে চলতি মাসের শেষের দিকেই দিল্লি যেতে পারেন।’ শেষ সপ্তাহ যাওয়ার কারণ হিসেবে যুক্তি দেখানো হয়েছে, আগামী ২০ অগস্ট রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। তার পরে মন্ত্রিসভার রদবদল করা হবে। ওই দুই গুরুত্বপূর্ণ বিষয় মিটে গেলেই দিল্লি যাবেন তারেক।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান