বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সব ঠিক ছিল! কিন্তু বাধ সাধল আবহাওয়া। স্বাধীনতা দিবসের শেষ মুহূর্তে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব ঠিক ছিল! কিন্তু বাধ সাধল আবহাওয়া। স্বাধীনতা দিবসের শেষ মুহূর্তে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা ছিল, ৮০ তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সঙ্গে আশ্বাস দিলেন, শীঘ্রই তিনি গোসাবায় আসবেন।

এদিন গোসাবার কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল শুভেন্দু অধিকা রীর। মুখ্যমন্ত্রীর সেই সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছিল তুঙ্গে সুন্দরবনবাসীদের। প্রশাসনিক ব্যবস্থাও জোরদার করা হচ্ছিল। হেলিকপ্টারে চেপে সুন্দরবনে পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু সকাল থেকেই তুমুল বৃষ্টির কারণে তাঁর হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া হয়নি। হেলিপ্যাডে এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। জল জমে গিয়েছে মুখ্যমন্ত্রীর জন্যে আয়োজিত অনুষ্ঠানস্থলেও। এর জেরে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে পতাকা উত্তোলন করেছেন জেলাশাসক অভিষেক তিওয়ারি।

এদিকে আজ, শনিবার (১৫ অগস্ট)কলকাতার রেডরোডে ৮০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রথমবার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল স্বাধীনতা দিবস। এদিন নেতাজির মূর্তিতে মাল্যদানের পর পতাকা উত্তোলন করেন শুভেন্দু অধিকারী। এরপর কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএসকে ‘মুখ্যমন্ত্রীর পদক’ প্রদান করেন।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম