‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই পাক অধিকৃত কাশ্মীর বা POK নিয়ে বড় মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর দাবি, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং রাজ্যের মর্যাদা বাতিল না হলে, আজ পাক অধিকৃত কাশ্মীরের মানুষই জম্মু-কাশ্মীরের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে সরব হতেন।

শনিবার শ্রীনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ওমর বলেন, সীমান্তের ওপারে পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখে তিনি ব্যথিত। গণতান্ত্রিক অধিকারের দাবিতে সেখানে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত ও গ্রেফতার হয়েছেন বলেও দাবি করেন তিনি। ওমরের কথায়, ‘আজ যদি ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া না হত, তা হলে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে পথে নামতেন।’ ১৯৪৭ সালের প্রসঙ্গ টেনে নিজের দাদু এবং জম্মু-কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী শেখ আবদুল্লার কথাও স্মরণ করেন ওমর। তাঁর বক্তব্য, পাকিস্তান থেকে আসা উপজাতীয় হানাদারদের বিরুদ্ধে সে সময় কাশ্মীরের মানুষ লড়াই করেছিলেন। ভারতীয় সেনা পৌঁছনোর আগেই তাঁরা নিজেদের ভূমি রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

ওমর আরও বলেন, বিধানসভায় পাক অধিকৃত কাশ্মীরের জন্য আসন খালি রাখা হয়েছে। আশা করি, এক দিন সেই আসনগুলি পূরণ হবে,’ মন্তব্য তাঁর। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা ওমরের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, স্বাধীনতা দিবসের মতো দিনে জাতীয় ঐক্যের কথা না বলে ওমর রাজনীতি করেছেন। অন্য দিকে, ২০১৯ সালে বাতিল হওয়া রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে তাঁর সরকার আন্দোলন চালিয়ে যাবে বলেও স্পষ্ট করেছেন ওমর।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার