ভরা বর্ষায় হুগলি নদীতে মরে ভাসছে ঝাঁক ঝাঁক ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইলিশ দেখলেই জিভে জল আসে মাছপ্রেমীদের। কিন্তু চড়া দামের কারণে বহু মধ্যবিত্ত এর স্বাদ উপভোগ করতে পারেন না। সেই ইলিশই এবার হুগলি নদীতে মরে ভেসে উঠতে দেখা গেল। নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের একাধিক এলাকায় শয়ে শয়ে মরা ইলিশ ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার থেকে দফায় দফায় পশ্চিম পাড়ের কাঁজিয়াখালি, রাঙামাটি, কালীনগর, জগদীশপুর, বাঁশতলা, কলসাপা, চেঙ্গাইল-সহ বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় মাছের মড়ক দেখা দিয়েছে। খোকা ইলিশ থেকে এক কেজি ওজনের মাছ-বিভিন্ন মাপের ইলিশ মরে পড়ে থাকতে দেখা যায়। শুধু ইলিশ নয়, ভোলা, ট্যাংরা, চিংড়ি ও চেঙো মাছেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় উদ্বেগে ফুলেশ্বর, বাউড়িয়া ও কাজিয়াখালির মৎস্যজীবীরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, কারখানার দূষিত জল নদীতে মেশার ফলেই এই পরিস্থিতি। মৎস্যজীবীদের একাংশও জলদূষণকেই মাছের মৃত্যুর সম্ভাব্য কারণ বলে মনে করছেন। তবে ইলিশ অত্যন্ত সংবেদনশীল মাছ। জলের তাপমাত্রা বা লবণাক্ততার সামান্য পরিবর্তনেও তাদের মৃত্যু হতে পারে। তাই প্রকৃত কারণ জানতে জল পরীক্ষা ও পরিস্থিতি খতিয়ে দেখা জরুরি।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

হুগলি নদীতে এর আগেও মাছের মড়ক দেখা গিয়েছে। ২০২০ সালের মার্চে হুগলিতে এবং ২০২৫ সালের মে মাসে রূপনারায়ণে মাছের মৃত্যু ঘিরে উদ্বেগ ছড়িয়েছিল। তবে এ বার ইলিশের সংখ্যা তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে মৎস্যজীবীদের কপালে।

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের