রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিনের টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আপাতত নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় শহরে কিছুটা স্বস্তি ফিরেছে। সকাল থেকেই রোদের দেখা মিললেও বৃষ্টি পুরোপুরি বিদায় নিচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আজও কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার আকাশ দিনের বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহর ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। ১৭ অগস্ট রাত সাড়ে ৮টা থেকে ১৮ অগস্ট রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরে মোট ১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঝড়বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ, নিম্নচাপের প্রভাব অনেকটাই কমলেও রাজ্যে বর্ষার দাপট এখনও পুরোপুরি কাটেনি। কলকাতায় রোদের দেখা মিললেও দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে চান? রইল সহজ রেসিপি

বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি