আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা আলাস্কার প্রত্যন্ত এলাকায় । বৃহস্পতিবার কেপ নিউনহ্যাম এলাকার একটি রাডার সাইটের কাছে ভেঙে পড়ে দুই ইঞ্জিনের একটি চার্টার্ড বিমান। বিমানে আট জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সবাই মৃত বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের মধ্যে দু’জন পাইলট এবং ছ’জন যাত্রী। জানা গিয়েছে, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড়েছিল। দুপুরের দিকে কেপ নিউনহ্যামের কাছে পৌঁছনোর সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

আলাস্কা রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কমান্ড জানিয়েছে, বিমানে থাকা যাত্রী এবং পাইলটরা প্রত্যেকেই মৃত। দুর্ঘটনার কারণও এখনও জানা যায়নি। উদ্ধারকারী সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

আরও পড়ুন: হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ঘটনায় শোক প্রকাশ করেছেন রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আলাস্কার মানুষের পাশে থাকার বার্তা দেন। একই সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপারস এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারকে ধন্যবাদ জানান। সিনেটর জানান, তিনি আগে সিকিউরিটি এভিয়েশনের বিমানে আলাস্কার বিভিন্ন এলাকায় যাতায়াত করেছেন। সংস্থাটির অভিজ্ঞ পাইলটদের সঙ্গেও তাঁর পরিচয় রয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা ব্যক্তি, তাঁদের পরিবার এবং সিকিউরিটি এভিয়েশনের কর্মীদের জন্য শোক প্রকাশ করছেন তিনি।  

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

‘লভ্যাংশের ১০ শতাংশ চাই’, স্পিরিট থেকে কেন বাদ পড়েন দীপিকা, আসল কারণ প্রকাশ্যে

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭