জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিন আগেই বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দীর্ঘদিনের ‘তিতুমীর সভাকক্ষ’-এর নাম পরিবর্তনের খবর সামনে এসেছে। সভাকক্ষটির নতুন নাম রাখা হয়েছে ‘শ্যামাপ্রসাদ ভবন’। এবার দীর্ঘদিনের স্থানীয় দাবি মেনে হুগলির জিরাট এলাকার আহমেদপুর গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন করা হল। এখন থেকে হাসপাতালটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল নামে পরিচিত হবে। 

শুক্রবার (২১ অগস্ট) নতুন নামাঙ্কিত গেরুয়া রঙের বোর্ড বসানো হয় হাসপাতাল চত্বরে। বোর্ডে বড় অক্ষরে লেখা হয়েছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম।  নতুন নামকরণের পর হাসপাতাল পরিদর্শনে যান বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘নির্বাচনের আগে থেকেই এলাকার মানুষের চাহিদা ছিল জিরাটের আহমেদপুর হাসপাতালের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হোক। আমি চেষ্টা করেছি মানুষ যেটা চায় সেটাই হোক। মানুষের আবেগের জায়গা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়। আমি সেই মাটির মেয়ে। আমার কাছে প্রথম অগ্রাধিকার মানুষ। এটা মানুষের চাহিদা।’

আরও পড়ুন: ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

তিনি আরও বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি ছিল, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতালের নামকরণ হলে এলাকার মানুষের আবেগের সঙ্গে সংযোগ স্থাপন হবে। সেই দাবিকেই গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর