গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে বিপুল অভিযোগ ছিল। সেই সঠিক পরিষেবার অভাব, রেফার রোগে জর্জরিত ছিল জেলা হাসপাতালগুলি। সেই পরিস্থিতির আমূল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য বিভাগীয় কর্তাদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিদিন জেলায় জেলায় ঘুরে হাসপাতাল পরিদর্শন করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজে দুবার পরিদর্শন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তারপরেই গতকাল, শুক্রবার গভীর রাতে মেমারি হাসপাতালে ঝটিকা সফরে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। গভীর রাতে আচমকাই মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে তৎপরতা দেখা যায় কর্তৃপক্ষদের।

আরও পডুন: ‘তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

গতকাল, গভীর রাতে মেমারি হাসপাতালে গিয়ে অব্যবহৃত যন্ত্রপাতি, বিল্ডিং ও পরিকাঠামোর দুরাবস্থা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। গত বৃহস্পতিবার থেকে সারপ্রাইজ ভিজিটে বেরিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ঘুরে দেখছেন রাজ্যের একাধিক সরকারি হাসপাতাল। মেমারি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এক জায়গায় বসে থাকেননি স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখেন তিনি। হাসপাতালে আবর্জনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অনেকগুলি বেডের মোড়ক খোলাই হয়নি। রেফ্রিজারেটর সহ একাধিক যন্ত্রপাতি-সেগুলিও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কর্মী সংখ্যা কম কি না, তা দেখা হবে। তবে আমি হিসেব নিয়ে দেখেছি, কর্মী যা আছে, তা যথেষ্ট। পরিচ্ছন্নতা এবং পরিষেবা নিয়ে কোনও সমঝোতা নয়। দুটি শীতাতপনিয়ন্ত্রিত ফ্লোর এখনও অব্যবহৃত পড়ে আছে। সরকার সব গড়ে দেবে, তা ব্যবহার হবে না, এটা মানা হবে না।

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত