‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্কস্ট্রিটে দুধ-গরম ইস্যুতে বিরোধীদের নিশানায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধুই বিরোধী নয়, সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনরা। এবার তাঁদের সরাসরি জবাব দিলেন মন্ত্রী। আজ, সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও লেখা পোস্ট করে নিজের অবস্থান জানিয়েছেন পুরমন্ত্রী।

পার্কস্ট্রিট চত্বরে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে স্টোভে বাচ্চার দুধ গরম করা নিয়ে এক প্রৌঢ়ার সঙ্গে অগ্নিমিত্রা পালের বচসার ভিডিও ভাইরাল হয়। মেজাজ হারিয়ে পেলেন মন্ত্রী অগ্নিমিত্রা। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরা তীব্র নিন্দা জানান। এবার তাঁদের স্পষ্ট জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

রাজ্যের পুরমন্ত্রী জানিয়েছেন, ‘গতকাল সারাদিন বিরোধী দলের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে। কিন্তু বাস্তবটা হল, ওই পরিবারের কাছে এক বাটি দুধ নিয়ে কেউ এগিয়ে আসেনি। সবাই রাজনীতির আগুনে নিজেদের রুটি সেঁকেছে। যাঁরা অপারেশন সানশাইন করেছেন, আর ১৫ বছর ধরে তোলা আদায় করে ফুটপাতে হকার বসিয়ে সারা বাংলাকে শেষ করেছেন। তাঁদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতার পাঠ নিতে হবে না। রাস্তা আর ফুটপাতের উচ্চতার তফাত ছিল মাত্র ইঞ্চি দশেকের। সেখানে অনবরত গাড়ি চলছে। তার মাঝে এক ছ’মাসের বাচ্চা একা হামাগুড়ি দিচ্ছে, যার মা বা ঠাকুমা দূরে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে, অনবরত লোকজন ও স্কুলপড়ুয়াদের যাতায়াতের রাস্তার উপর কেরোসিনের স্টোভে এক গামলা দুধ ফোটানো হচ্ছিল। যদি বাচ্চাটা রাস্তায় নেমে আসত বা স্টোভ উল্টে কোনও বড় অগ্নিকাণ্ড ঘটত, তবে তার দায় কে নিত? পুর ও নগরোন্নয়ন দফতর? পুলিশ? সরকার নাকি এই সোচ্চার হওয়া বিরোধীরা?’

আরও পডুন: অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

পুরমন্ত্রী আরও বলেন, ‘ওই মহিলা ক্যামেরার সামনে নিজেই স্বীকার করেছেন যে তিনি ধাপায় থাকেন। যদি নিজের বাড়ি ধাপাতে থাকে, তবে বারবার বারণ করা সত্ত্বেও কেন পার্কস্ট্রিটের ফুটপাতে এসে স্টোভ জ্বালাবেন? ওই মহিলার ছেলে পাশের কারনানি ম্যানশনে কাজ করত, কিন্তু চুরি করার দায়ে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছিলাম। সেটা হয়তো আমার আরেকটু নরম সুর বা বুঝিয়ে বলা দরকার ছিল।’

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ