মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেট খেলতে গিয়ে এমন ভয়াবহ পরিণতি হবে, তা ভুলেও ভাবেনি কেউ। অকালেই ঝড়ে গিয়েছে একটি ছোট্ট প্রাণ।  গুরুগ্রামের একটি বেসরকারি ক্রিকেট অ্যাকাডেমিতে খেলতে গিয়ে পিচ রোলারের নীচে চাপা পড়ে মৃত্যু  হয়েছে আট বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। 

মৃত শিশুর নাম আকাশ কুমার। তাঁর পরিবারের আদি বাড়ি বিহারের নালন্দায়। গুরুগ্রামে স্ক্র্যাপের ব্যবসা করেন তাঁর বাবা রতন। জানা গিয়েছে, শুক্রবার (২৮ অগস্ট) আইএমটি মানেসরের একটি ক্রিকেট অ্যাকাডেমিতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আকাশ। অ্যাকাডেমিটি প্রায় চার একর জায়গা জুড়ে রয়েছে। অভিযোগ, মাঠে দাঁড় করানো ছিল একটি পিচ রোলার। খেলার ছলেই এক শিশু ওই রোলারের মিনি সার্কিট ব্রেকার বা MCB চালু করে দেয়। এরপর আচমকাই রোলারটি চলতে শুরু করে। সেটিকে সামনে-পিছনে করার সময় আকাশ ভারসাম্য হারিয়ে রোলারের সামনে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ভারী যন্ত্রটির নীচে চাপা পড়ে গুরুতর জখম হয় সে।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার পর সেখানে থাকা অন্য শিশুরা আতঙ্কে ছুটে পালায়। প্রায় এক ঘণ্টা পর আকাশের দাদা নীল বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায় যে আকাশ আহত হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন অ্যাকাডেমিতে পৌঁছন। সেখানে ক্রিকেট অনুশীলনের জন্য আসা কয়েকজন খেলোয়াড় আকাশকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁরাই দ্রুত একটি ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করে শিশুটিকে কাছের হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা   তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে খেড়কি দৌলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরিবারের তরফে অবশ্য অ্যাকাডেমি কর্তৃপক্ষ বা অন্য কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। তাঁরা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন বলে পুলিশ জানিয়েছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত