সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় মৎস্যজীবীদের মৃত্যুর পর তাঁদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুরের মৃত ৯ মৎস্যজীবীর পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেওয়া হল। শনিবার (২৯ অগস্ট) রাতে দিঘায় থানার পাশের সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

জুলাই মাসের শুরুতে ‘মা কালী’ নামে একটি ট্রলার ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রলারটি বন্দরে ফিরে না আসায় উদ্বেগ তৈরি হয়। ট্রলারে থাকা কারও সঙ্গে যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি প্রথমে শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়। পরে প্রশাসনের কাছেও খবর পৌঁছয়। এরপর নিখোঁজ ট্রলারের সন্ধানে তল্লাশি শুরু হয়। কিছুদিন পর ট্রলারটির হদিশ পাওয়া যায়। উদ্ধার হয় বেশ কয়েকজন মৎস্যজীবীর দেহ। তাঁদের মধ্যে পূর্ব মেদিনীপুরের ৯ জন ছিলেন। দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছতেই মৃত মৎস্যজীবীদের পরিবারগুলিতে নেমে আসে শোকের ছায়া।

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

ঘটনার পর মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আগেই নিহত মৎস্যজীবীদের পরিজনদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন। এবার সেই পরিবারগুলির একজন করে সদস্যের জন্য সরকারি চাকরির ব্যবস্থাও করা হল। শনিবার রাতে দিঘায় আয়োজিত অনুষ্ঠানে পরিবারের প্রতিনিধিদের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে একদিকে যেমন স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে প্রিয়জন হারানোর যন্ত্রণা এখনও তাঁদের মনে তাজা। সেই শোকের মধ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান তাঁরা। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া মৎস্যজীবীদের মধ্যে কয়েকজনের দেহ এখনও উদ্ধার হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাজ্য সরকার।

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

সাঙ্ঘাতিক ঘটনা! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের