দুঃসাহসিক চুরি! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

: দুঃসাহসিক চুরি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জাদুঘরে। সেখান থেকে চুরি হয়ে গিয়েছে মিশরের রানি নাজলির ব্যবহৃত হিরের হার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসাহসিক চুরি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জাদুঘরে। সেখান থেকে চুরি হয়ে গিয়েছে মিশরের রানি নাজলির ব্যবহৃত হিরের হার। ওই জাদুঘরে কাচের বাক্সে রাখা ছিল প্রায় রানির মহামূল্যবান হারটি। জানা গিয়েছে, ২০০ ক্যারেট ওজনের হারটি ৬৭৩টি হিরে দিয়ে বানানো হয়েছিল। গত বৃহস্পতিবার (২৭ অগস্ট) বিকেলে দর্শনার্থীদের চোখের সামনে থেকে হারটি চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই জাদুঘরে আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, সেদিন ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে চলছিল বিশেষ এক প্রদর্শনী।

তখনই সাধারণ দর্শনার্থীর বেশে ঢোকা দুই ব্যাক্তি হাতুড়ি দিয়ে কাচ ভেঙে রানির মহামূল্যবান হারটি চুরি করে চম্পট দেয়। ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে, উপস্থিত দর্শনার্থীরা কিছু বুঝে ওঠার আগেই হারটি নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটির তদন্তে করতে নেমে ভিয়েনা পুলিশ জানিয়েছে, অন্য সাধারণ দর্শনার্থীদের মতোই টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করেছিল ওই দুই ব্যক্তি। তাদের কোনও মুখোশও ছিল না। জাদুঘরে ঢুকেই তাঁরা সরাসরি মূল প্রদর্শনী কক্ষে চলে যায়। এরপর কাচের বাক্স ভেঙে নিয়ে হারটি নিয়ে চম্পট দেয়। এখন অপরাধীদের ধরতে ভিয়েনাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রানির হার খুঁজতে প্রশিক্ষিত কুকুর ও বিশেষ দল নামানো হয়েছে।

ভিয়েনার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোনও আন্তর্জাতিক অপরাধী চক্রের কাজ এটি, ভাড়াটে সদস্যদের কাজে লাগিয়ে ওই হারটি চুরি করানো হয়েছে। ঘটনার পর জাদুঘরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এই ঘটনায় জাদুঘরের নিরাপত্তা প্রশ্নের মুখে। উল্লেখ্য, ১৯৩৯ সালে মিশরের তৎকালীন রানি নাজলি তাঁর মেয়ে ফাওজিয়ার বিয়েতে হারটি পরেছিলেন। বিশ্বখ্যাত ফরাসি অলংকার নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস হারটি তৈরি করেছিল। যেটি ২০১৫ সালে নিলামে তোলা হয়েছিল এবং নিলামে হারটি প্রায় ৪৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপের জাদুঘরগুলিতে আরও একাধিক চুরির ঘটনা ঘটছে।

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম