রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাত পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক। নিয়ম মেনে মন্দিরে পুজোও হয়েছে। কিন্তু রবিবার সকালে মন্দিরের দরজা খুলতেই চোখ কপালে উঠল স্থানীয়দের। মন্দিরে নেই দেবদেবীর বিগ্রহ, নেই গয়না, এমনকী উধাও কাঁসা-পিতলের বাসনপত্রও। রাতের অন্ধকারে পরপর দু’টি মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।

ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা টাউন থানার মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের মাড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বিষ্ণুমন্দির এবং শীতলা মন্দিরে রাতের অন্ধকারে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, মন্দিরের ভিতর থেকে বিগ্রহ, রুপোর গয়না-সহ বিভিন্ন অলঙ্কার এবং কাঁসা-পিতলের একাধিক সামগ্রী চুরি করে পালিয়েছে তারা।

আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজা কদমতলা ঘাট থেকে মিলল দেহ

পরপর দু’টি মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।   স্থানীয় এক বাসিন্দা  জানান, ‘কালকে রাতে মায়ের মূর্তি সহ সব নিয়ে চলে গেছে। মায়ের রূপোর গহনা, তামা কিছুই নেই। অষ্ট ধাতুর মূর্তিও নেই। সব হাওয়া।’ মন্দিরের মতো ধর্মীয় স্থানে এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এখন পুলিশের তদন্তে কত দ্রুত চুরির কিনারা হয় এবং উদ্ধার করা যায় কি না দেবদেবীর বিগ্রহ ও অন্যান্য সামগ্রী, সেদিকেই তাকিয়ে গোটা গ্রাম।

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘জনপ্রিয়তা দেখেই পুরভোটের টিকিট দেওয়া হবে,’ সাফ জানালেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?