শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা।  শাহবাদ ডেয়ারি এলাকায় এক তরুণীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার (২৯ অগস্ট) প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামের একটি বাড়ির  শৌচাগার থেকে ২২ বছরের সাবিলা খাতুনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর স্বামী মহম্মদ লালবাবু এবং তাঁদের ছোট সন্তান। তারপর থেকেই মহিলার মৃত্যু ঘিরে আরও রহস্য ঘনীভূত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে মহম্মদ লালবাবুর সঙ্গে বিয়ে হয় সাবিলার। বিয়ের পর তাঁরা প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামে থাকছিলেন। শনিবার সাবিলার ভাই মহম্মদ গোলাব বোনের বাড়িতে পৌঁছে তাঁকে বাথরুমের ভিতর মৃত অবস্থায় দেখতে পান। বাড়িতে তখন তাঁর স্বামী ও সন্তানকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন: সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

ঘটনার খবর পেয়ে শাহবাদ ডেয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এদিকে সাবিলার স্বামী ও শিশুসন্তানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শাহবাদ ডেয়ারি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।  তরুণীর মৃত্যু কীভাবে হল, সেই সময় বাড়িতে ঠিক কী ঘটেছিল এবং কেন স্বামী ও সন্তান নিখোঁজ, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।

 .. 

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার