উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রবি দুপুরে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটল উত্তর সাইপ্রাসে। ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল যাত্রীবাহী নৌকা। শুরু হয়েছে উদ্ধারকাজ। এই নৌকাডুবির জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে সাতজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। উদ্ধার করা হয়েছে ১৭২ জনকে। বাকি নিখোঁজদের সন্ধান চলছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুরে কাইরেনিয়া বন্দর থেকে জাহাজটি তুরস্কের মেরসিন প্রদেশের তাসুজু বন্দরের দিকে যাচ্ছিল। কাইরেনিয়া বন্দর থেকে রওনা হওয়ার পর উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। ২৬৭ জন যাত্রী ছিল তাতে। সূত্রের খবর, নৌকাটিতে ফুটো থাকায় আচমকাই জল ঢুকতে শুরু করে যার ফলে সেটি ডুবে যায় মাঝসমুদ্রে। নৌকাটি ডুবতে দেখে অনেকেই সমুদ্রে ঝাঁপ দেয়। প্রশাসন সূত্রে খবর, সকল যাত্রীই লাইফ জ্যাকেট পরেছিল। তারপরেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্বঘোষিত ‘টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস’ (টিআরএনসি)-এর পরিবহণমন্ত্রী এরহান আরিকলি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, বিলাসবহুল নৌকাটিতে ২৬৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৫৯ জন যাত্রী এবং বাকিরা ক্রু সদস্য। নৌকাডুবির খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজের জন্য যায় হেলিকপ্টার ও উদ্ধারকারীদের একটি নৌকা। বেশ কিছু স্পিড বোটে করে উদ্ধারকারীরা কাইরেনিয়া বন্দর থেকে রওনা দেয়। উদ্ধার অভিযানের জন্য উপকূলরক্ষী বাহিনীর জাহাজ, হেলিকপ্টার ও বেসামরিক নৌকা মোতায়েন করা হয়েছে। কাইরেনিয়া বন্দরে অ্যাম্বুলেন্সগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।

আরও পডুন: শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

১৯৭৪ সাল থেকেই সাইপ্রাস বিভক্ত অবস্থায় রয়েছে। এর উত্তরাঞ্চল টিআরএনসি-র প্রশাসনের অধীনে পরিচালিত হয়ে আসছে। যা আন্তর্জাতিকভাবে কেবল তুরস্কের স্বীকৃতি পেয়েছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত