নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপাল-চিন সীমান্তবর্তী হিমালয় এলাকায় ভয়াবহ বন্যা ও হড়পা বানে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হিমবাহ ধস থেকে তৈরি হওয়া প্রবল জলস্রোত, কাদা, পাথর ও ধ্বংসাবশেষ ভাসিয়ে নিয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। এখনও তিন হাজারেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৪ জনে। দেওয়া হচ্ছে গণসমাধি।  

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার হওয়া বহু অজ্ঞাতপরিচয় দেহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত মর্গ না থাকায় নেপালের প্রশাসন অস্থায়ী সমাধিক্ষেত্র বানিয়েছে। চিতওয়ান জেলায় প্রায় ২৫০টি অজ্ঞাত দেহ উদ্ধার হয়েছে। পরিচয় নিশ্চিত করার জন্য দেহগুলি সমাধিস্থ করার আগে ডিএনএ নমুনা, ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে পরিচয় মিললে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০  

ভয়াবহ এই বিপর্যয়ের পর চিনের কাছ থেকে হিমবাহ ও জলস্তরের গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো পাওয়া গিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।  রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, বিপর্যয়ের প্রায় তিন মাস আগে নেপাল চিনের কাছে হিমবাহের গতিবিধি ও জলস্তর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য চেয়েছিল। কিন্তু প্রয়োজনীয় তথ্য আদানপ্রদান নিয়ে জটিলতা ছিল বলে নেপালি কর্মকর্তারা জানিয়েছেন। সেই সঙ্গেই আরও জানানো হয়েছে চিনের কাছে প্রয়োজনীয় তথ্য পায়নি নেপাল।     

গরুমারা জঙ্গলের পাশে রিসর্টে রমরমিয়ে চলছে মধচক্রের কারবার, পুলিশের জালে মহিলা-সহ ৮

‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

নেপালের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০৩

গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,মৃত ৪

অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশ্যে যা বললেন মন্ত্রী শংকর…

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের