মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভেবেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে মাথার উপর ছাদ বানিয়ে দেওয়ার কথা বলবেন। কিন্তু বিধাতা লিখেছিলেন অন্য গল্প। মাথার উপর ছাদ হওয়ার ইচ্ছা আর পূর্ণ হল না ৭৬ বছরের বৃদ্ধ নিরঞ্জন প্রধানের। রবিবার (৩০ অগস্ট) গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে তাঁদের মাটির বাড়ি। তাতে চাপা পড়েই মৃত্যু হয় ওই বৃদ্ধ এবং তাঁর ৪৯ বছরের অবিবাহিত মেয়ে দুর্গা প্রধানের। 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার জাহালদা এলাকায়। দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের বৃষ্টিতে নিরঞ্জনবাবুর মাটির বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। যে কোনও মুহূর্তে বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা ছিল। তাই সরকারি সাহায্যে একটি পাকা ঘরের আবেদন জানাতে চেয়েছিলেন তিনি। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তার পাশে হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাটআউট নিয়ে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ। তাঁর আশা ছিল, মুখ্যমন্ত্রীর নজরে পড়লে নিজের পরিবারের দুর্দশার কথা জানাতে পারবেন। কিন্তু সেই সুযোগ আর এল না। রাত বাড়তেই প্রবল বৃষ্টির মধ্যে আচমকাই ভেঙে পড়ে বাড়িটির দুর্বল মাটির দেওয়াল। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন পরিবারের সদস্যরা। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। শুরু হয় উদ্ধারকাজ। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক নিরঞ্জনবাবু এবং তাঁর মেয়ে দুর্গাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

অভাবের সংসারে তেলেভাজার দোকান চালিয়েই কোনওরকমে দিন কাটত নিরঞ্জনবাবুর। পরিবারে ছিলেন তাঁর স্ত্রী, ছোট ছেলে এবং বড় ছেলের বিধবা স্ত্রী। বড় ছেলে আগেই মারা গিয়েছেন। অন্যদিকে ছোট ছেলে মানসিকভাবে অসুস্থ বলে জানা গিয়েছে। ফলে পরিবারের একমাত্র ভরসাগুলির মধ্যে ছিলেন বৃদ্ধ নিজেই।  স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবারটির আর্থিক দুরবস্থার কথা প্রশাসনের অজানা ছিল না। এর আগে তাঁদের ত্রাণসামগ্রীও দেওয়া হয়েছিল। সরকারি আবাসনের জন্য সমীক্ষাও হয়েছিল বলে স্থানীয়দের দাবি। কিন্তু সেই সরকারি ঘর পাওয়ার আগেই ঘটে গেল বিপর্যয়।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ