বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিপর্যয়ের পরে কেটে গিয়েছে সাত দিন। এখনও নেপালে নিখোঁজ চার হাজারেরও বেশি মানুষ। উদ্ধারকাজে আরও গতি আনতে বুধবার সকালে ফের প্রতিবেশী দেশে সাহায্যের হাত বাড়াল ভারত। নেপালের উদ্দেশে রওনা হল ভারতের পঞ্চম এয়ারক্রাফ্ট। তাতে রয়েছে ১১ সদস্যের বিশেষ উদ্ধারকারী দল। সঙ্গে পাঠানো হয়েছে ৫.৫ টন জরুরি ওষুধ এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বুধবার সকালে ভারতের পঞ্চম এয়ারক্রাফ্টটি নেপালের উদ্দেশে রওনা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সমাজমাধ্যমে এই খবর জানান। তিনি বলেন, নেপালের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও ত্রাণকাজে সহযোগিতা করে চলেছে ভারত।ভারতের পাঠানো ১১ সদস্যের উদ্ধারকারী দল দুর্গম এলাকায় আটকে পড়া মানুষজনকে খুঁজে বার করার কাজে সাহায্য করবে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে গতি আনতেও ব্যবহার করা হবে বিশেষ সরঞ্জামগুলি। বিপর্যয়ের জেরে নেপালের একাধিক এলাকায় এখনও পৌঁছনো কঠিন হয়ে রয়েছে।

আরও পড়ুনঃতামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

গত ২৬ অগস্ট নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জায়গায় রাস্তা এবং বাড়িঘর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে। এখনও পর্যন্ত এই বিপর্যয়ে ১,০৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ রয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। ফলে উদ্ধারকারী দল এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর চাহিদা ক্রমেই বাড়ছে।এর আগে একাধিক দফায় নেপালে ত্রাণ ও উদ্ধারসামগ্রী পাঠিয়েছে ভারত। এবার পঞ্চম বিমান পাঠিয়ে ফের প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তা দিল নয়াদিল্লি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রে বিপর্যয়ের সময় নেপালের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি পাঠানো ওষুধ বিপর্যস্ত মানুষের চিকিৎসাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন