আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

টাকা তছরূপের অভিযোগ ভুয়ো, দাবি সোনাক্ষীর

নিজস্ব প্রতিনিধিঃ কয়েকদিন আগে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে ৩৭ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৩৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে সেই অনুষ্ঠানে আসেননি বলেই অভিযোগ উঠেছিল সোনাক্ষীর বিরুদ্ধে। মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা এমনই এক অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছিল। ওই ব্যাক্তির মতে সোনাক্ষীর সঙ্গে এরপর বহুবার যোগাযোগ করে টাকা ফেরত চাওয়া হলেও তিনি কোনও রকম সহযোগীতা করেননি। এরপরই নাকি মামলা দায়ের করা হয় ও সোনাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এবার এপ্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন এমন কোনও ঘটনাই নাকি তাঁর সঙ্গে ঘটেনি। না তিনি এমন কোনও ঘটনার সঙ্গে যুক্ত। সোনাক্ষীর দাবি তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই নাকি এমন রটনা রটেছে। তিনি কোনওভাবে এরকম ঘটনার সঙ্গে যুক্ত নন। ইতিমধ্যেই ওই ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিনেত্রীর আইনি দল এই নিয়ে তৎপর হয়েছে ও এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এই বিষয়ে কোনও রকম ভুয়ো খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন অভিনেত্রী। তাঁর দাবী ‘এই সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানোর থেকে দূরে থাকুন’ এমনটাই অনুরোধ সোনাক্ষীর।   

Published by:

Share Link:

More Releted News:

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ