নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটির খানাপাড়ায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় পুরুষ ও মহিলা বাউন্সারদের একাংশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি খানাপাড়ার ‘দ্য লোকালস ক্যাফে অ্যান্ড লাউঞ্জ’-এর বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলা মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে দু’জন মহিলা লাথি মারছেন। আশেপাশে কয়েকজন পুরুষকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অন্য একটি ভিডিওতে এক মহিলাকে আক্রান্ত ওই ব্যক্তিকে উঠে দাঁড়াতে সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি সামনে এসে পড়ায় দৃশ্যটি আর স্পষ্ট দেখা যায়নি। প্রাথমিক ভাবে যে তথ্য সামনে এসেছে, তাতে অভিযোগ, ক্লাবের ভিতরেই প্রথমে ওই মহিলাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে ক্লাবের চতুর্থ তলা থেকে পার্কিং এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সেখানেও মারধর চলতে থাকে বলে অভিযোগ।

আরও পড়ুন: এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

তবে ঠিক কী কারণে ওই ঘটনার সূত্রপাত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার আগে ওই মহিলা এবং এক মহিলা বাউন্সারের মধ্যে বচসা হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সেই বচসার কারণ কী ছিল এবং তার পরেই কী ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই সংক্রান্ত তথ্য এখনও যাচাই করা সম্ভব হয়নি। আক্রান্ত মহিলার পরিচয়ও এখনও প্রকাশ্যে আসেনি। ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ওই প্রতিষ্ঠানে গেলে সেটি বন্ধ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। ক্লাবের ভিতরের আলোও নিভিয়ে রাখা হয়েছিল। অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানের তরফে কোনও প্রতিনিধি সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেননি। গুয়াহাটি পুলিশ ইতিমধ্যেই ঘটনার প্রেক্ষিতে মামলা করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সময় ক্লাবে কারা উপস্থিত ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল এবং হামলার আগে ও পরে ঠিক কী ঘটেছিল সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে।

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২