নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্যালাইন শেষ হয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ নজরে পড়ল না বিষয়টি। উল্টে নিডলের মাধ্যমে হাতে রক্ত উঠে আসতে শুরু করলেও কোনও স্বাস্থ্যকর্মী সময়মতো ব্যবস্থা নেননি বলে অভিযোগ। শেষ পর্যন্ত নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সদের কাছে যেতে হয় রোগীকে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন বাসু অধিকারী। ঘটনার একটি ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

গত মঙ্গলবার রাতে জ্বর, সর্দি ও কাশ নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন বাসু অধিকারী। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে স্যালাইন দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, কিছুক্ষণ পর স্যালাইন শেষ হয়ে যায়। এরপর স্যালাইনের নিডল দিয়ে হাতে রক্ত ঢুকতে শুরু করলেও দীর্ঘ সময় হাসপাতালের কোনও কর্মীর নজরে বিষয়টি আসেনি। পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত নিজেই স্যালাইনের বোতল হাতে নিয়ে নার্সদের কাছে যান বাসু। তাঁর দাবি, সেখানে গিয়েও সঙ্গে সঙ্গে স্যালাইন খুলে দেওয়া হয়নি। তাঁকে নিজের বেডে গিয়ে শুয়ে থাকতে বলা হয়। হাসপাতালের কোনও কর্মী গিয়ে বিষয়টি দেখে নেবেন বলেও জানানো হয়।

আরও পড়ুন: মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

বাসুর অভিযোগ, এরপরও বেশ কিছুক্ষণ তাঁকে হাতে ব্যথা নিয়ে অপেক্ষা করতে হয়। পরে গিয়ে স্যালাইন বন্ধ করা হয়। তাঁর দাবি, দ্রুত পরিষেবা পাওয়ার জন্য বারবার জানানো হলেও সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই রোগী। বাসু বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে বেশি কিছু বলতেও অনেক সময় দ্বিধা হয়। তবে রোগীদের এমন পরিস্থিতির মুখে যাতে না পড়তে হয়, তার জন্য হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর দিকে নজর দেওয়া প্রয়োজন। ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি এমনটাই জানা যাচ্ছে।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর