পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

দাবিমতো পুজোর চাঁদা না দেওয়ায় বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ। হেনস্থার শিকার মহিলারাও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় এলাকার আচার্য বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! দাবিমতো পুজোর চাঁদা না দেওয়ায় বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ। হেনস্থার শিকার মহিলারাও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় এলাকার আচার্য বাড়িতে। আক্রান্তকারীদের অভিযোগ, সামনেই দুর্গাপুজো উপলক্ষে তাঁদের থেকে প্রায় ৫০ হাজার টাকা পুজোর চাঁদা চায় এলাকার ক্লাব কর্তৃপক্ষ। সেটা না দেওয়ার কারণেই তাঁদের উপর আক্রমণ করা হয়।

ঘটনায় গতকাল শনিবার (১১ অক্টোবর) থানায় অভিযোগ দায়ের করেছে ওই বাড়ির লোকজন। যদিও ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ওই বাড়ির গৃহকর্তা দীপেন্দু আচার্য ওরফে রাজার অভিযোগ, ওই ক্লাবের ছেলেদের সঙ্গে তাঁদের বিবাদ অনেক পুরনো। বছর দুয়েক আগে ক্লাবের পাশে বাড়ি কেনার সময়েও তাঁদের সঙ্গে ক্লাবের একাংশের বিবাদ হয়েছিল। তবে এবার পুজো উপলক্ষে তাঁদের থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে পুলিশ। সেটা দিতে অস্বীকার করার জন্যেই তাঁদের উপর হামলা করে ক্লাবের কয়েকজন ছেলে। ক্লাবের নতুন কমিটির দুই কর্তা তাদের কাছ থেকে এই মোটা চাঁদা দাবি করেছে।

জানা যায়, গতকাল শনিবার (১০ অক্টোবর) বাবলি ভদ্র ও গোবিন্দ দাস নামে দু’জন দীপেন্দুর বাড়িতে গিয়ে ওই চাঁদার টাকা দাবি করেন। কিন্তু দীপেন্দু সেই টাকা দিতে অস্বীকার করতেই তাঁকে চরম মারধর করা হয়। ঘটনার ভিডিও করতে গেলেও তাঁর স্ত্রী ও শাশুড়িকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদেরও নিগ্রহ করা হয়, তাঁদের অশালীন মন্তব্য করা হয়। এলাকা সূত্রের খবর, সম্প্রতি ক্লাবের পুরনো কমিটির বদলে নতুন কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির দায়িত্বে যারা রয়েছেন, তাঁরাই এই কাণ্ড করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যপক বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও কমিটির সদস্য বাবলি ভদ্রের পাল্টা দাবি, চাঁদা চাইতে গেলে দীপেন্দুই গালিগালাজ করেছেন। মারধর বা হেনস্থার কোনও ঘটনা ঘটেনি। ৫০ হাজার টাকাও চাওয়া হয়নি। ঘটনায় একটি জেনারেল ডায়েরি হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। 

থানেতে মানব পাচার ও দেহব্যবসার পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা