থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

মহারাষ্ট্রের থানে-র পতিতালয় থেকে উদ্ধার ৩৫ বছর বয়সী হিন্দি টেলিভিশন অভিনেত্রী। বিনোদন জগতের মহিলাদের দেহ ব্যবসায় বাধ্য করার ঘটনা প্রথম নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেহব্যবসা চক্রের বড় পর্দাফাঁস! মহারাষ্ট্রের থানে-র পতিতালয় থেকে উদ্ধার ৩৫ বছর বয়সী হিন্দি টেলিভিশন অভিনেত্রী। বিনোদন জগতের মহিলাদের দেহ ব্যবসায় বাধ্য করার ঘটনা প্রথম নয়। এবার মানব পাচার ও পতিতাবৃত্তি চক্রের বড় পর্দাফাঁস করল থানে পুলিশ। উদ্ধারকৃত অভিনেত্রী কয়েকটি ভোজপুরি ওয়েব সিরিজেও কাজ করেছেন বলে জানা গিয়েছে। ঘটনায় একজন মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর পুরুষ সহযোগীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কীভাবে ঘটনাটির উন্মোচন হল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার (NGO) দেওয়া খবরের ভিত্তিতে গত ৮ অক্টোবর থানে জেলার মিরা-ভায়ান্দার রোডের একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। পাতা ফাঁদের অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে এক ভুয়ো গ্রাহককে সেখানে পাঠানো হয়। এরপরেই হাতেনাতে তবাসুম ওরফে সোনিয়া উমর কুরেশি নামের এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে মেয়েদের জোর করে দেহব্যবসা করাত বলে অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে তিনি ওই অভিনেত্রীকে দিয়ে দেহব্যবসা করাতে বাধ্য করেছেন বলে অভিযোগ।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, ধৃত মহিলা ও তাঁর পলাতক পুরুষসঙ্গী দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত মহিলাদের টার্গেট করত। টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ফটোশুটে কাজ করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন তরুণীকে জালে ফাঁসিয়ে নিত। এরপর মোটা টাকার বিনিময়ে তাঁদের দিয়ে দেহব্যবসা করাত। উদ্ধার হওয়া অভিনেত্রীকে বর্তমানে মুম্বইয়ের ‘রেসকিউ ফাউন্ডেশনে’-এর সুরক্ষা হেফাজতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত তবাসুম ছত্তিসগড়ের সুরগুজা জেলার বাসিন্দা হলেও বর্তমানে মুম্বইয়ের জোগেশ্বরী এলাকায় থাকত। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৪৩ ধারা (মানব পাচার সংক্রান্ত) এবং অনৈতিক ব্যবসা প্রতিরোধ আইনের (Immoral Traffic Prevention Act) বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে অন্য কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা