ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

বহু বছর নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখার পর অবশেষে ইনস্টাগ্রামে ডেবিউ করলেন অভিনেতা সইফ আলি খান। এবার থেকে তাঁরও আপডেট পাওয়া যাবে ইনস্টাগ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু বছর নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখার পর অবশেষে ইনস্টাগ্রামে ডেবিউ করলেন অভিনেতা সইফ আলি খান। এবার থেকে তাঁরও নিয়মিত আপডেট পাওয়া যাবে ইনস্টাগ্রামে। বর্তমানে সেলিব্রিটিদের খোঁজ খবর নেওয়ার জন্যে আলাদা করে নিউজ চ্যানেল খুলে বসে থাকার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতেই তাঁদের সমস্ত আপডেট পাওয়া যায়। তারকারা নিজেরাই তাঁদের জীবনের সমস্ত আপডেট ভক্তদের শেয়ার করেন। এমনকি তাঁদের সম্পর্কের শুরু-শেষ সবটাই এখন সোশ্যাল মিডিয়া বলে দেয়। কিন্তু এক্ষত্রে সইফ আলি খান, রণবীর কাপুর এরা ব্যতিক্রম ছিলেন।

অবশেষে সোমবার (১২ অক্টোবর) একটি আনুষ্ঠানিক অ্যাকাউন্টের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করলেন পতৌদি কিং। তাঁর স্ত্রী করিনা কাপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকলেও সইফ আলি খানের কোনও পাবলিক অ্যাকাউন্ট ছিল না। তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে বরাবরই অনলাইন জগৎ থেকে দূরে রেখেছেন। করিনা কাপুর তাঁর পরিবারের নানা আপডেট দেন। সেখানে সইফ আলি খানকেও দেখা যায়। যাই হোক, আজ ইনস্টাগ্রামে প্রোফাইল খুলে সর্বপ্রথম স্ত্রী করিনাকে ফলো করেছেন অভিনেতা। আর অভিনেত্রীও ফলোব্যাক করেছেন। সইফের ইনস্টাগ্রামে প্রথম পোস্টটি ছিল ‘পাতৌদি লাইব্রেরি’ নিয়ে। তিনি তাঁর লাইব্রেরি থেকে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “পতৌদি লাইব্রেরি, বইয়ের মলাট দেখে তার ভিতরের বিষয়বস্তু বিচার করো।’ মুহূর্তেই তাঁর পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Saif Ali Khan (@saifalikhanpataudi)

যদিও ২০২৪ সালে অভিনেতা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যা তিনি মাঝে মাঝে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য ব্যবহার করেন। কিছুক্ষণ দেখার পরই আমি এটা ডিলিট করে দিতে চান। কিন্তু সেটা আর হয়ে ওঠে না তাঁর। কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর আসক্তি থাকতে তিনি চান না। তিনি প্রোফাইলে কিছু  প্রচার করতেও আগ্রহী নন। তাই সোশ্যাল মিডিয়া থেকে তিনি দূরে থাকেন বরাবরই। তবে অভিনেতার ইনস্টাগ্রামে ডেবিউ দেখে অনেকেই খুশি হয়েছেন। একজন লিখেছেন, ‘অবশেষে সেই মানুষটি এসেছেন যিনি জেন-জি প্রজন্মেরও আগে থেকেই ছিলেন।’ পেশাগত জীবনে, সইফকে সম্প্রতি প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ ছবিতে দেখা গিয়েছে, যেখানে অক্ষয় কুমারও অভিনয় করেছেন। ছবিটি সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন সাড়া জাগাতে পারেনি।

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের