জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভিক্টোরিয়াস সিক্রেট হল বিশ্বের অন্যতম জনপ্রিয় অন্তর্বাস তৈরির কোম্পানি। মূলত মহিলাদের অন্তর্বাস তৈরি করে এই আন্তর্জাতিক সংস্থা। যা জনপ্রিয়। ভারতে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তৃপ্তি দিমরি। এবার সেই অন্তর্বাস তৈরির কোম্পানির একটি ব্রা-কে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। সেই বিশেষ ব্রা-টি ক্লডিয়া শিফার থেকে কাইলি জেনার সকলেই পরছেন। যার ফলে চর্চা বেড়েই চলেছে। ২০২৬ সালের ১৮ অক্টোবর লস অ্যাঞ্জেলসে আয়োজিত ফ্যাশন শো-এর মাধ্যমে কাইলি জেনার ভিক্টোরিয়াস সিক্রেটের অন্তর্বাস ও ওই বিশেষ ব্রা পরে হাঁটেন। প্রথমবারের মতো উপস্থিত হন তিনি।

আরও পডুন: দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

তিনি ‘ফ্যান্টাসি ব্রা’ (Fantasy Bra) পরার সুযোগ পেয়েছিলেন। প্রায় ৫০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৫০ কোটি টাকার মূল্যের এই ব্রা-টি ভিক্টোরিয়াস সিক্রেট (Victoria’s Secret)-এর তৈরি এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ফ্যান্টাসি ব্রা। এই কারণেই কাইলি জেনারের পরিহীত বিলাসবহুল ব্রাকে কেন্দ্র করে জোর চর্চা চলছে। ‘ফ্যান্টাসি ব্রা’ (Fantasy Bra) ১৯৯৬ সালে প্রথম বাজারে এসেছিল। প্রথম ‘ফ্যান্টাসি ব্রা’ (Fantasy Bra) পরেছিলেন জার্মান সুপারমডেল ক্লডিয়া শিফার। এর নাম দেওয়া হয়েছিল ‘মিলিয়ন ডলার মিরাকল ব্রা’ (Million Dollar Miracle Bra) এবং এর দাম ছিল প্রায় ১ মিলিয়ন ডলার। সে সময় এটি ভিক্টোরিয়াস সিক্রেট-এর ক্যাটালগে স্থান পেয়েছিল। সেই ফ্যান্টাসি ব্রা-তে ১০০ ক্যারেটেরও বেশি হিরে এবং অন্যান্য মূল্যবান রত্ন বসানো ছিল। এরপর থেকে প্রতি বছর নতুন নকশা ও মূল্যবান রত্নখচিত বিশেষ ব্রা তৈরি হতে থাকে ভিক্টোরিয়াস সিক্রেটে। যা প্রতিবছরেই চর্চায় চলে আসে। ক্যারোলিনা কুরকোভা, টায়রা ব্যাঙ্কস, গিসেল বুন্ডচেন, আদ্রিয়ানা লিমা, আলেসান্দ্রা অ্যামব্রোসিও, মিরান্ডা কের, ক্যান্ডিস সোয়ানেপোয়েল, লিলি অ্যালড্রিজ, এবং লাইস রিবেরো, এই সমস্ত বিখ্যাত মডেল ফ্যান্টাসি ব্রা পরে শো স্টপার হয়েছিলেন।

২০২৬ সালে ‘ফ্যান্টাসি ব্রা’-এর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে কাইলি জেনারের নাম ইতিহাসে খোদাই হয়ে গেল। এবার এটি ভিক্টোরিয়াস সিক্রেট-এর জন্য তৈরি করেছে বিলাসবহুল গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘জ্যাকব অ্যান্ড কোং। এই ব্রা-টিতে ৪,৪১০টি প্রাকৃতিক হিরে বসানো রয়েছে। এর ঠিক মাঝখানে রয়েছে ৭৫.৫৪ ক্যারেটের, ‘রেডিয়েন্ট-কাট’ (radiant-cut) পদ্ধতির, উজ্জ্বল হলুদ রঙের একটি হিরে। এটি তৈরি করতে ১৫ জন কারিগরের ১,০০০ ঘন্টারও বেশি সময় লেগেছে। পুরো ব্রা টির ওজন প্রায় চার পাউন্ড এবং এর দাম ৫ কোটি ডলার। ‘ফ্যান্টাসি ব্রা’-এর ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল।

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে