দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল একরত্তি হাতির শাবক। তাকে খুঁজে পেতে টানা সাত ঘণ্টা ধরে চলল খোঁজ। অবশেষে মিলল সাফল্য। জঙ্গলের পথে মায়ের সঙ্গে ফের মিলন হল শাবকের। আর সেই পুনর্মিলনের দৃশ্যই এখন মন কেড়েছে নেটদুনিয়ার। কার্শিয়াঙের এই ঘটনা ঘিরে বনকর্মীদের তৎপরতার প্রশংসা করেছেন ভারতীয় বন পরিষেবার আধিকারিক পারভীন কাসওয়ান। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মা ও শাবকের পুনর্মিলনের ভিডিয়ো।

ঘটনার সূত্রপাত কার্শিয়াঙের একটি জলাধারকে ঘিরে। জানা গিয়েছে, জলাধারে পড়ে যায় মা হাতি ও তার শাবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। তাঁদের তৎপরতায় উদ্ধার করা হয় দু’টিকেই। কিন্তু উদ্ধারকাজের সময় কোনও ভাবে মায়ের থেকে আলাদা হয়ে যায় শাবকটি। এরপরই শুরু হয় তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা। শাবকটির খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চালান বনকর্মীরা। দীর্ঘ সাত ঘণ্টার চেষ্টার পর অবশেষে মায়ের সন্ধান মেলে।


আরও পড়ুনঃ চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে শাবকটির কাছে ফিরে এসেছে মা হাতি। এরপর তাকে সঙ্গে নিয়েই দলের অন্য হাতিদের দিকে এগিয়ে যায় সে। মা ও শাবকের এই পুনর্মিলনের দৃশ্য দেখে আপ্লুত বহু মানুষ। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩