পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, সাসপেন্ড ৯ রক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলের ভিতরেই অসুস্থতার নাটক‍! সেই ফাঁদে পা দিতেই বিপদ। এক পুলিশকর্মীকে জখম করে জেল থেকে এক সঙ্গে পালিয়ে যান ১৭ জন বন্দি। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ অক্টোবর) তামিলনাড়ুর থেনি জেলার থেক্কমপট্টি জেলে। বিচারাধীন বন্দির পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই চার জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে খবর। পলাতক ১৭ জন বন্দির খোঁজে ১৭টি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জেলের একই সেলে রাখা হয়েছিল ১৭ জন বিচারাধীন বন্দিকে। রাতের দিকে তাদের মধ্যে একজনের শরীর খারাপ হয়েছে বলে হইচই শুরু হয়। অসুস্থতার খবর পেয়ে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সেলের দরজা খুলে ভিতরে ঢোকেন। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগান বন্দিরা। পুলিশকর্মীরা ভিতরে ঢুকতেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন বন্দিরা। বেধড়ক মারধর করে এক পুলিশকর্মীকে জখম করে জেল থেকে পালিয়ে যান ১৭ জন। এই হামলায় থাঙ্গাপান্ডি নামে এক পুলিশকর্মীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে জি ভিলাক্কু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুই নিরাপত্তারক্ষীও সামান্য আহত হয়েছেন বলে খবর।

আরও পড়ুন: গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

ঘটনার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। পলাতক বন্দিদের খোঁজে ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে। দক্ষিণ জোনের আইজি বিজয়েন্দ্র বিদারি জানিয়েছেন, তল্লাশি অভিযানে ইতিমধ্যেই এক বন্দিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী রিপোর্টে আরও তিন জনকে পুনরায় আটক করার খবর মিলেছে। ফলে বাকি ১৩ জনের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী ডিন্ডিগুল জেলায় ১৬টি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদুরাই, ডিন্ডিগুল এবং ইদুক্কি-সহ পার্শ্ববর্তী জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে। এমনকি পলাতক বন্দিরা কেরলমে ঢুকে পড়তে পারেন, সেই আশঙ্কায় কেরলম সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে, এতজন বন্দির একসঙ্গে জেল থেকে পালানোর ঘটনায় এবার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও পদক্ষেপ করা হল। কর্তব্যে গাফিলতির অভিযোগে থেক্কামপাট্টি সাব-জেলের ৯ জন রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার তামিলনাড়ু পুলিশের ডিজিপি (জেল) সন্দীর রাই রাঠোর এই নির্দেশ দেন বলে সূত্রের খবর। সাসপেন্ড হওয়া রক্ষীদের তালিকায় রয়েছেন দু’জন হেড কনস্টেবল, এক জন গ্রেড-১ এবং ছ’জন গ্রেড-২ জেলরক্ষী। অর্থাৎ বন্দিদের পালানোর ঘটনায় শুধু পলাতকদের খোঁজ নয়, জেলের নিরাপত্তা ব্যবস্থায় কোথায় গাফিলতি ছিল, তা নিয়েও শুরু হয়েছে প্রশাসনিক পদক্ষেপ। একসঙ্গে ১৭ জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার